somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে বলেছে আমার চুল পাতলা?

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“আপনার চুল পাতলা”--- এ কথাটি শুনতে আপনার কী ভাল লাগবে? মোটেই না।আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় আমরা কি খাই থেকে শুরু করে আমরা কিভাবে চুল বাঁধি ---এ সব কিছু আমাদের চুলের ওপর প্রভাব ফেলে।
ভাল খবরঃ ঘন চুল পেতে হলে শুধুমাত্র একটু সজাগ হলেই চলবে।
___ বেশি গরম পানি দিয়ে গোসল করাঃ বেশি গরম পানিতে গোসল করলে চুলের উজ্জ্বলতা ও চুলের গোড়া নষ্ট হয়।ফলে চুল পড়তে থাকে। হাল্কা গরম পানি বা ঠান্ডা পানি চুলের জন্যে ভাল।
___ হেয়ার ড্রাইয়ার ব্যবহার করাঃ ড্রাইয়ারের গরম বাতাস চুলের প্রোটিন নষ্ট করে চুলের গোড়া নরম করে তাই চুল পড়ে যায়।সপ্তাহে দুই বা তিন বার ব্যবহারে উপকৃত হবেন। আপনি কি জানেন ডিম ও ওলিভ ওয়েল চুলকে সতেজ করে তোলে?
____ কম খাওয়াঃ ক্ষুধা আপনার চুলকে সহজেই খারাপ করে দেয় কারণ আপনি যথেষ্ট খাচ্ছেন না।স্বাস্থ্যকর প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ, মুরগী, মসূরের ডাল, সীম ও বরবটী চুলের জন্যে উপকারী।
ভেজা চুলের অপব্যবহারঃ ভেজা চুল আচড়ালে বা তোয়ালে দিয়ে জোরে ঘষলে চুল তাড়াতাড়ি ঝরে যায়।চুল শুকানোর পর আচড়াবেন ও নরম তোয়ালে দিয়ে চুলের পানি চেপে শুষে নেবেন।
____ চুল বাধার স্টাইলঃ আপনি যদি শক্ত করে বেণী বা পোনি টেইল করেন আর এটা যদি আপনার অভ্যাস হয়ে থাকে, সাবধান!চুলের ফলিক্যাল নষ্ট হবে। চুল চিরকালের জন্যে নষ্ট হবে আর কখনও চুল উঠবে না।বিশেষ করে ঘুমাবার সময় ঢিলা করে চুল বাঁধবেন ও বালিশের ওপর গড়ানো চলবে না।
___ ভুল জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করাঃ বেশি পাওয়ারের এয়ান্ড্রজেন জাতীয় জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করলে অনেক সময় চুল পড়ে যায়। কম পাওয়ারের এই বড়ি ডাক্তারের পরামর্শে সেবন করলে উপকার পাবেন।
____মাথা চুলকানোঃ মাথা চুলকালে চুল পড়ে যায়।চুলের কিউটিক্যাল নষ্ট হয়।চুলকানো থেকে মুক্তি পেতে হলে বিশেষ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।আপনার ডাক্তার আপনার জন্যে বিশেষ শ্যাম্পু নির্ধারণ করতে পারেন।
_____ সূর্যের তাপঃ সূর্যের গরম তাপ চুলকে রুক্ষ করে তাই চুল পড়ার সম্ভাবনা বেশি।ভাল সানস্ক্রীন ব্যবহারে চুল ভাল থাকবে।
____ চুল যথেষ্ট পরিষ্কার রাখাঃ একদিন চুলে শ্যাম্পু ব্যবহার না করলে কোন অসুবিধা নেই।তবে চুল যথেষ্ট পরিষ্কার না করলে চুলে ময়লা ও তেল মাথার খুলির লোমকূপ বন্ধ করে দেয়।দুই দিন পর পর শ্যাম্পু করতে পারেন, বিশেষ করে আপনি যখন প্রচুর ঘামছেন বা চুলে বিভিন্ন সামগ্রী ব্যবহার করছেন। চুলে শুষ্কতা থাকলে সালফেট বর্জিত শ্যাম্পু যেমন ল’ ওরিয়ল প্যারিস ব্যবহার করতে পারেন।
____ ওষুধ সেবনঃ বিশেষ কিছু ওষুধ সেবন যেমন, ডিপ্রেশন, হাইপারসেন্সিটিভ বা হরমোনের জন্যে ওষুধ সেবনে চুল হ্রাস পেতে পারে।এতে চুলের যে স্বাভাবিক বৃদ্ধি তা বাধাপ্রাপ্ত হয় আর চুল সর্বদা পড়ে যায়।এ ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×