তার সুঘ্রাণে তারও আরও অনেক নীচে
ধর ধরে নাও ঠোঁটে আমার আঙুল
সেখানে সারাণ সুগন্ধি ধুলো ওড়ে,
এই আমি হাঁটছি সে জন্ম প্রাকজন্ম থেকেই
যখন জরায়ু গভীরে দেখেছি রক্তের ঝুল
স্বপ্নে আমি আজও তোমার স্বামী ু অনন্তকাল
চন্দ্র ছিঁড়ি, সূর্য ছিঁড়ি
ছেঁড়া কাাঁথায় শুয়ে নিজেই গড়ি
মনের জলে ডুবে মরার এক অবাক শূল ।
{ প্রিয় স্ত্রী দেবযানীর জন্মদিনে }
{ আজ 21 সেপ্টেম্বর - সেই স্বাগত দিন }
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


