কোন একদিন লাল রঙিন ভোরের পূবালী বাতাস
শুনেছিল কান পেতে রাগ রাগিনীর রেওয়াজ
পঞ্চমী আর ভৈরবী ছুঁয়েছিল শ্বাস
সে সুর খুঁজে ফিরে কিশোরীর চেনা মুখ আজ ।
কোন একদিন গোধুলী স্বপ্নে ছিল লালাভ আভরণ
আকাশের ওপারেও ছিল আর কিছু আকাশ
শুধুই কবিতার খাতায়,
সন্ধ্যার আগাম বার্তা জেনেছিল মরণ
বাসর সজ্জা ছিল স্বর্গের ঘোষণায় ।
মনে পড়ার বয়স থেকেই পড়ে না মনে
যতটা জেনেছিল সে আগের জনমে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




