স্মৃতি ? বাতাসে ডানার গন্ধের সমস্ত !
মতা ? ক্রসফায়ারে পড়ে থাকা লাশ !
উন্নয়ন ? শিশিরদার কলমে আমাদের চারপাশ !
কবিতা ? ব্যবসালোভী মন !
চশমা ? শিশুর চোখের অবুঝ আবরণ !
সময় ? অবসর প্রাপ্ত বৃদ্ধের চোখ !
গণতন্ত্র ? মাতালের চেখে দেখা পূর্ণিমা আলোক !
ব্যবসা ? সুযোগ সন্ধানী ভদ্র রোমিও !
জীবন ? অনিশ্চিত দীর্ঘ চিকিৎসা হোমিও !
আনন্দ ? হাসপাতালে উটকো গন্ধ !
মৃত্যু ? মুচলেকা আর তওবা বাদে জানাযা বন্ধ !
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




