এখন এমন স্বপ্ন কার, র্মতু্য পারাপার..
এখন এমন অশ্রুজল চোখের পাতায় ছল ।
এখন শুধু শিউলী ফুলে শিশুর দেহে গন্ধ
এখন সময় গুণছে প্রহর রাত্রি তাই স্তব্ধ...
এখন কেন মৃতু্যগুলো শোকের অনল নয়
লোক দেখানো মন ভোলানো অশ্রু ফেলতে হয়,
বাঁধনগুলো ভোগের তরে প্রেম সেখানে নেই
লক্ষ নারী কেঁদে মরে আঁধার ফুরালেই ।
এখন শুধু নিরাক পড়া ধু ধু করা দুপুর
বর্ষাকালে বিশ্রী রোদের তাপ ভরা এক নুপুর,
এখন শুধু অন্নহারা সকল হাহাকার
বুকের মাঝে ক্ষুুধার জ্বালা চোখে অন্ধকার ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


