পৃথিবীর পূর্বাঞ্চলীয় শহর কোবেতে তখন বরাবী উৎসব । বাৎসরিক কর প্রদানকে উৎসাহিত করতে রাজা ক্রীব এই উৎসবের প্রচলন করেন পুত্র কোরিনের তত্ত্বাবধানে। রাজ্যজুড়ে যারা 1200 রিয়াদ কর দিতো তাদের জন্য 35 দিনের খাবার আয়োজন, জুম প্রাসাদে অবস্থান আর হুরাম ছিল চূড়ান্ত প্রাপ্তি ।
হুরাম মানে উপহার । এমনি এক হুরামের নাম ইলিয়া ।
ইলিয়া 7574দিন বয়সী টগবগে তরুণী । ইলিয়ার ত্বকের রং কোবের সবার চেয়ে আলাদা, অনেকটা আকাশের হালকা আকাশি রঙ এর মতো । ইলিয়ার উচ্চতা সাধারণ নারীর চেয়ে অনেক বেশি, চোখের রঙ পীত সবুজ ু অনেকটা কোবের জনপ্রিয় ফল আতের মতো ।
ইলিয়াকে নিয়ে জানার পর্ব আর 18 ওয়াক্ত পর থেকে শুরু হবে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



