আ হ ম ফয়সল-(ভ্রাম্যমান প্রতিনিধি):বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ সারাদেশে অনুণ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে ৩১টি পৌরসভার নির্বাচন পর্যবেক্ষণ করবে। প্রায় পাঁচশাধিক বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত জাতীয় নেটওয়ার্কীং প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ তার সদস্য সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় এ নির্বাচন পর্যবেক্ষণ করবে। প্রতিটি পৌরসভায় নির্বাচনের দিন বামাসপের পক্ষ থেকে ৫জন পর্যবেক্ষক এ দ্বায়িত্ব পালন করবে।
ইতোমধ্যে বামাসপ নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে। বামাসপ উল্লেখিত পর্যক্ষেণ কাজ পরিচালনার জন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যক্ষেণ আইডি কার্ড সংগ্রহ করবে বলে জানান সংগঠনটির ভারপ্রাপ্ত পরিচালক শেখ আরিফ আহমেদ।
তিনি আরো জানান,বামাসপ ১৯৯০ সালে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন পর্যবেক্ষনের মাধ্যমে দেশে প্রথম নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করে এবং এ যাবৎ সকল জাতীয়,স্থানীয় ও আর্ন্তাতিক নির্বাচন পর্যবেক্ষনের কাজ করে আসছে। বামাসপ অনুষ্ঠিতব্য যে সকল পৌরসভায় নির্বাচন পর্যবেক্ষণ করবে, এলাকা গুলো হচ্ছে- সাভার, ধামরাই, দোহার, রায়পুর, রামগঞ্চ, রামগতি, বরগুনা, লাকসাম, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, চান্দিনা, দাউদকান্দি, দেবিদ্ধার, হাজীগঞ্চ, শাহরাস্তি, ফরিদগঞ্চ, কচুয়া, কসবা, ভাঙ্গা, নগরকান্দা, বোয়ালমারী, আখাউড়া, গৌরীপুর, ফুলবাড়িয়া, ফুলপুর, মুক্তাগাছা, গফরগাঁও, ভালুকা, ত্রিশাল, গৌসাইরহাট, ডামুড্যা, বেদরগঞ্চ, নরিয়া, শরিয়তপুর সদর, মনোহরদী, টঙ্গীপাড়া, কোটালীপাড়া, পাইকগাছা পৌরসভা।
৩১টি পৌরসভার নির্বাচন পর্যবেক্ষণ করবে মানবাধিকার সমন্বয় পরিষদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।