যুদ্ধের ময়দানে পৌছেই আবুল মিয়ার স্ট্যাটাস, “আবুল is in ৫ নং সেক্টর at ভাঙ্গাব্রিজ With কাশেম। -- Feeling Afraid
পাক বাহিনীঃ স্যার, মুক্তিরে পাইছি... ৫ নং সেক্টরের ভাঙ্গা ব্রিজে আছে।
- উড়িয়ে দাও ওদের!
...
কাশেমঃ ঐ আবুইল্লা! গুলি চালাস না ক্যান? শত্রু আইতেছে...
আবুলঃ আগে একটা সেলফি তুইলা লই। আয়!! ক্লিক!!
---আবুল posted a new photo with কাশেম at ভাঙ্গাব্রিজ...
পাকবাহিনীঃ স্যার, আবুল এর চেক ইন দেখে বোঝা যাচ্ছে ওরা এখন ও ঐ লোকেশনেই।
-- ছবি সেফ কইরা রাখো। ছবি দেইখ্যা ওগোরে চিনতে হবে।
...
আবুলঃ ঐ কাশেম ... আবার বউ স্যাস্টাস দিছে... আমারে মিস করতাছে । দ্বারা কমেন্ট কইরা লই...
“ওগো বউ, আবার আসিব ফিরে, এই দেশ স্বাধীন করে...”
কাশেমঃ আমারে বন্দুক হাতে একখন ছবি তুইলা দে... প্রোফাইল পিকচার বদলামু!
আবুলঃ ওই কাশেম ফেসবুক রাখ... পিছে দেখ!! আমরা ধরা খাইয়া গেছি!
---
না... এইটা তারা নয়... আজ যদি তাদের তদের সেই জায়গায় আমরা থাকতাম , হয়ত উপরের কাজ গুলো করতাম... দেশকে কিছু দিতে পারতাম না... ১৬ ডিসেম্বর কে বানাতাম সাধারন একটা দিন।...হয়ত কোন দিন সবুজের উপর লাল বৃত্ত আকতে পারতাম না... কিন্তু তারা একেছে, বং দিয়ে না ...রক্ত দিয়ে...বুকের তাজা রক্ত দিয়ে...
...যখন আমরা ফেসবুকে শত পিকচার আপলোড দিতাম , সেসময়ে তারা বিশ্বের মানচিত্রে একটা পিকচার আপলোড করেছে...৫৫ হাজার ৫ শ ৫৮ বর্গ মাইলের একটা পিকচার!! ... <3 বাংলাদেশ <3
যারা সেই লাল বৃত্ত আকতে রক্ত দিয়েছে, তারা কখন ও মরতে পারেনা...চিরশান্তীতে থাকো শহীদ ভাই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


