কাকতাড়ুয়া
২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাকতাড়ুয়া কাকতাড়ুয়া
কাক কি তুমি তাড়াও?
বিজন মাঠে দাঁড়িয়ে একা
হাতটি কেন বাড়াও?
নতুন কুঁড়ি যদি শুধায়
এখানে তুমি কি চাও?
দিনের শেষে, রাতের শেষে
তাহারে তুমি কি কও?
এতই বড় মাথা তোমার
মগজ অনেক বেশি?
কালো কাজল, সাদা চুনে
সেজেই মহা খুশি।
এমন জামা পরেছ তুমি
নিত্য নতুন ফ্যাশন,
হাল হাকিকত জান কিছু
এটাই চলে ফী-সন।
একটি পায়ে ঠায় দাঁড়িয়ে
মুচকি হাসার চলে,
আপন খেয়াল, বেখেয়ালে
ফাঁসাও ভয়ের জালে।
তোমার হাসি একলা মাঠে
কি সুর বাজায় প্রাণে,
কিসের সুরে, তাড়াও কারে,
খোঁজ কি তার মানে?
কাকতাড়ুয়া, কাকতাড়ুয়া
কাক তো তাড়াও ভাই,
আরও আছে এমন কিছু
সবতো ইয়াদ নাই।
সমাজের এই সময়ে
তোমায় করি নিমন্ত্রন-
সুশীলের আড়ালে যারা;
মুখোশ। কর নিয়ন্ত্রন।
সময়ের সমাজে আমি
চাই এক কাকতাড়ুয়া;
যে তাড়াবে মনের কালো
জ্বালবে প্রদীপ, মন-মহুয়া।।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন