আমার ফেসবুক ওয়ালে নিয়মিত বিরতিতে কিছু সরলোক্তি প্রকাশ করি। যা এখানে কিস্তি আকারে দেয়ার প্রচেষ্টা পেলাম...
৩১।
যু্ক্তিতে বাঙগালীকে হারাবে, সাধ্য কার!
৩২।
পড়ালেখা হল ধনীর প্যাশন আর গরীবের প্রফেশন।
৩৩।
চিন্তা-ভাবনার বিষয়ের উপর ভাল থাকা না থাকা নির্ভর করে।
৩৪।
সফলতা একটা সংস্কৃতি।সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে একে সংস্কৃতির অন্তর্ভুক্ত করা উচিত।
৩৫।
অভিমান জমতে জমতে যখন অভিমানের পাহাড় তৈরী হয় তখন সে পাহাড়ের গায়ে প্রচুর ডালপালা সমেত নানান উদ্ভিদ জন্মায়।
৩৬।
আপনার মুখের কথা আর মনের কথার সেতুবন্ধন করতে পারে যে জন সেই মনের মানুষ।
৩৭।
পরাধীনতা মানুষ জন্মসূত্রেই অধিকার করে আর পশুরা জন্মসূত্রেই অধিকার করে স্বাধীনতা।
৩৮।
পরাধীনতা মানুষকে করেছে সভ্য আর স্বাধীনতা মানুষকে করেছে বর্বর।
৩৯।
রাজনীতি একটি বৈচিত্রপূর্ণ বিষয়। তার মানে এই নয় যে রাজনীতি নিয়ে রাজনীতি করতে হবে।
৪০।
অর্জিত ক্ষমতার সম্পূর্ণ প্রয়োগে ক্ষমতাহীন হওয়ার সম্ভাবনা প্রবল।
#
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



