‘একদিন সব ঠিক হয়ে যাবে’- এই কথাটা বলে আপনি আমাকে দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখলেন!
আমি আপনার কথা বিশ্বাস করেছিলাম। অথচ কিছুই ঠিক হয়নি।
আমার কৃষ্ণ, বেঢপ মেয়েটির এখনো বিয়ে হয়নি।
আমার সন্তান সত্য প্রকাশ করতে গিয়ে এখনো ঘরে ফেরেনি।
আমার ঘরণির ছেঁড়া শাড়ীতে তালির সংখ্যা কমেনি।
মানুষের পাপের মত দিনকে দিন শুধু বেড়েই চলেছে ।
মিথ্যুক, লম্পটের সবগ্রাসী শাসন আমাকে সর্বশান্ত করেছে।
লুটেরা আমার স্বপ্ন নিয়ে লুটোপুটি খেলে।
আমাকে এখনো ভিক্ষা নিতে বাধ্য করে স্বীকৃত কাপুরুষেরা।
এখনো ভেসে যায় আমার সন্তান আয়লান কুর্দি, ঝুলে থাকে ফেলানি।
‘একদিন নতুন ভোর হবে’-বলেছিলেন, সেদিনের নতুন সূর্য এনে দেবে নতুন প্রশান্তি।
ভোর হয়েছিল, সূর্যও উঠেছিল, কিন্তু প্রশান্তি নয় দিয়েছে অশান্তি!
চুরি হয়ে গেছে আমার ভিটে-মাটি।
স্বপ্ন দেখেছিলাম।
শত শতাব্দী ধরে সে স্বপ্ন জিইয়ে রাখার যন্ত্রণা কতটা কঠিন, তা কি আপনি জানেন?
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



