somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

আমরা কেমন মানুষ? পর্ব- ১৪

২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গ সমাজের প্রতিটি মানুষ দুর্ণীতির সাথে জড়িত। কেউ কর্মে, কেউ চিন্তায়!

শুরুটা করে শিশুর বাবা মা। তারা সন্তান মানুষ হওয়া বলতে বুঝে টাকার মালিক হওয়া।

তাদের কাছে শিক্ষার উদ্দেশ্য হল একমাত্র টাকা উপার্জন।

আমরা অবৈধ টাকার কুমিরকে যতটা সম্মান দিই, শিক্ষিত স্কুল মাস্টারকে তার সিকিভাগও দিই না।

যার কারণে একজন নবীনের ধ্যান থাকে যেভাবেই হোক টাকা ইনকাম করতে হবে। না হলে সমাজ তাকে পরিত্যক্ত ঘোষণা করবে।

আপনি প্রতিটা মা বাবাকে জিঙ্গাসা করেন, তাদের সন্তানকে কেন লেখাপড়া শেখাতে চায়?

একটাই উত্তর আসবে, চাকরির জন্য। যেকোন চাকরি। তবে সে চাকরিতে যদি উপরি ইনকাম থাকে তবে সোনায় সোহাগা।

আমি চ্যালেঞ্জ দিলাম, শত নয় লক্ষ, কোটিতে একজনও ব্যতিক্রম পাবেন না।

কিভাবে টাকা উপার্জন করলেন, এই প্রশ্নটা শতভাগ মানুষের কাছে উপেক্ষিত।

প্রশ্নটা হল, আপনার কাছে টাকা আছে কি না।

টাকা (হোক চুরি, ডাকাতির) থাকলে সমাজ মেনে নেবে, অন্যথায় আপনি অপাঙক্তেয়!

এই চিন্তাধারা লালন করেই অন্য একজন প্রকাশিত দুর্ণীতিবাজকে সমাজ ঘৃণা করে।

একজন দুর্ণীতিবাজকে ঘৃণা করার কোন অধিকার আপনি রাখেন না।

আপনার আশেপাশে এমন কোন মানুষ আছে যে লোভ সংবরণ করতে পেরেছে? যদি থাকে তবে বলুন, আপনি তাকে সমাজের কোন অবস্থানে রাখছেন। দিন শেষে সমাজ তাকে হিরোর মর্যাদা দিয়েছে কি?

না কি তার আর্থিক দৈন্যতা নিয়ে উপহাস করেছে?

ভাল চিন্তার মানুষগুলোকে সমাজ বাড়তে দেয় না। প্রথমেই তাকে পরিমাপ করে টাকার দাঁড়িপাল্লা দিয়ে।
বলে,'বেটার পেটে নাই ভাত আসছে আদর্শ কপচাইতে।'

আর তার নাকের ডগায় একটা সরকারি অফিসারের গাড়ির ড্রাইভার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় বানাচ্ছে, তাতে কোন প্রশ্ন নাই। লোভাতুর চোখে তাকাবে আর হাহুতাশ করবে, 'আমার কিছুই হল না।'

বরং এই শয়তানগুলাকে সমাজের আইকন বানাবে। বিভিন্ন সভায় স্কুলের মাস্টারকে নয় এই দুর্ণীতিবাজদেরকে প্রধান অতিথি বানাবে। মাপকাঠি কি? টাকা।

যে কোন নির্বাচন এলে দেখবেন, সাধারণ মানুষ আলোচনা করে, কে কে প্রার্থী হবেন, কার কত টাকা আছে।
বলবে, ওমুক মানুষ হিসেবে ভাল তবে তার টাকা নাই, হবে না।

আর এই মানুষগুলাই সমাজ রসাতলে গেল বলে আহাজারি করে। ভাল মানুষ নেতা হয় না বলে আক্ষেপ করে।

কয়টা দুর্ণীতিবাজকে আপনি বয়কট করেছেন?
একটাকেও করেননি। অথচ আপনি তাদেরকে চেনেন।

আপনার পরিচিত নষ্টদেরকে যদি সহ্য করতে পারেন, তবে অপরিচিত নষ্টটাকে অপবাদ দিবেন কোন আক্কলে?
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×