নিউট্রিশনাল স্ট্যাটাস নিরুপনের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে।নিম্নের ফর্মুলাটি হচ্ছে এরকম।পুরুষ মানুষের প্রতি ৫ (পাঁচ) ফুট উচ্চতার জন্য বাঞ্চিত ওজন ধরা হয় ১০৬
পাউন্ড এবং মহিলাদের জন্য ১০০ পাউন্ড।এরপর প্রতি ইঞ্চি অতিরিক্ত উচ্চতার জন্য
পুরুষদের ৬ পাউন্ড ও মহিলাদের ৫ পাউন্ড করে যোগ দিতে হয়।
ধরা যাক একজন পুরুষ ব্লগারের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি তার বাঞ্চিত ওজন হবে:
৫ ফুটের জন্য ১০৬ পা: এবং ৬ ইঞ্চির জন্য ৬ পা: হারে ৩৬ পাউন্ড,মোট ১৪২ পাউন্ড। ৫ফুটের নীচে উচ্চতার জন্য এ সূত্রটি প্রযোজ্য নয়।সর্বাধিক গ্রহনযোগ্য বিএম আই পদ্ধতি পরবর্তী পোস্টে লেখার চেস্টা করব।ধন্যবাদ ।সবাই সুস্হ থাকুন এই কামনায়।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


