somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইনজিনিয়ার নাঈমুল হক
মনের ভেতর জমতে থাকা বিক্ষিপ্ত ভাবনাগুলো জট পাকিয়ে যাবার হাত থেকে মুক্তির অন্যতম উপায় হচ্ছে কোথাও তা গুছিয়ে লিখে ফেলা

বার্থডে সারপ্রাইজ

০৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বউ এর বার্থডে। চিন্তা করলাম, তাকে একটা সারপ্রাইজ দেব। এজন্য তার সম্মানে ঘরটাকে বেলুন, চুমকি, জরি, ফুল ফল মোমবাতি, ঝারবাতি, আতর সুগন্ধি দিয়ে সুন্দর করে সাজালাম। বউ যখন বাহির থেকে বাসায় ফিরছে তখন তকে সারপ্রাইজ দেব বলে পেছন থেকে দুহাতে তার দু চোখ ঢেকে সিড়ি বেয়ে ঘরের দরজা পর্যন্ত নিয়ে এসে তার চোখ থেকে হাত সরালাম। দরজার মুখে দাড়িয়েই তার মুখটা হা হয়ে গেল, মুখ উজ্জ্বল হয়ে উঠল। দেখল দরজার মুখের করিডোরে মেঝেময় ফুলের পাপড়ি ছড়ানো, চারদিকে বেলুন আর বেলুন। সে বলে উঠল, ‘ওয়াও!!’ সে ধীর পায়ে ঘরে প্রবেশ করল, পেছন পেছন আমিও ঢুকলাম। সে দেখল ঘরজুড়ে নানান রঙের মোমবাতি জ্বলছে। দেয়ালে দেয়ালে তার বিভিন্ন ভংগিমায় তোলা অনেক ছবি। হার্ট আকৃতির বিভিন্ন গ্যাস বেলুনে লেখা ‘I love you’, Happy Birth Day’ ইত্যাদি। দেয়ালে দেয়ালে ফুল এবং স্টিকার দিয়ে I love you লেখার ছড়াছড়ি। এগুলো দেখে দেখে সে ঘরময় ঘুরে বেড়াচ্ছে এবং চমকে যাচ্ছে। মুখ দিয়ে শুধু বেরুচ্ছে wow! Wow! Wow!, thank you so much…..ওয়াশরুমে ঢুকে দেখল বাথটবে পানি ভর্তি ফুলের পাপড়ি, সেখানেও অনেক মোমবাতি জ্বলছে, বেসিনের কেসে অনেক সুগন্ধি সাবান, শ্যাম্পু প্রসাধনি ইত্যাদি রাখা,......i am just speech less. Oh baby you are so much caring!!.........ডাইনিং রুমের টেবিলে বড় সড় এক হার্ট আকৃতির চকোলেট বার্থডে কেক রাখা, সেখানেও অনেকগুলো মোমবাতি। বেডরুমের বিছানায় ফুল আর ফুল। বালিশের ওয়াড়ে ফুলের পাপড়ি দিয়ে I love you লেখা। সোফায় তার প্রিয় অনেক টেডিবেয়ার রাখা। এক পর্যায়ে আমি কম্পিউটারে মাইলসের ‘আজ জন্মদিন তোমার’ গানটাও চালিয়ে দিলাম। সে খুশিতে একরকম লাফাতে লাগল, so sweet, so sweet, you are the best, you are so sweet my dear hubby, my janu…….সারা ঘর ঘুরে অবশেষে সে যখন কিচেনে গেল সেখানে তার জন্য অপেক্ষা করছিল সত্যিকার অসল চমক। সে রান্নাঘরে ঢুকে হকচকিয়ে গেল। বল্ল আরে এইগুলা কি?!
আমি হেসে কাচুমাচু করে বল্লুম......ইয়ে মানে আধা কেজি কাচকি মাছ, এক পোয়া গুরা চিংডি, কচু শাক আর একটা লাউ। তুমি অনেক খুশি হইছ না টুনটুনি পাখী? এইবার তাইলে এইগুলা কুইট্টা বাইছা রান্না কইরা আমারে দুগা ভাত খাওয়াও দেখি। খিদা লাগছে খুব।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×