মানবীয় স্বভাবজাত গুণগুলো আমরা প্রায় ভুলেই যাচ্ছি। কোমল ব্যবহার ভুলে আমরা হয়েছি রুক্ষ। মানুষের ভুল ক্ষমা না করে আমরা প্রতিশোধ নিই দ্বিগুণ।
অসহায় রিকশাচালক প্রায়ই আমাদের মেদবহুল হাতের চড় খায়, আমাদের শিক্ষিত উচ্চারণের বাংলিশ ঝাড়ি খায়। বিলাসিতার পেছনে আমরা খরচ করি হাজার হাজার টাকা, কিন্তু রিকশাওয়ালার ন্যায্য দু'টাকার দাবি সরাসরি নাকচ করে দেই।
বাসে চড়লে কন্ট্রাক্টরের সাথে বেহুদা গলাবাজি করি। অসাবধানে পায়ের উপর কারো পা পড়ে গেলে আর রক্ষা নেই। বেধে যায় তুলকালাম। কারো চেয়ে কেউ কম যাই না। শুরু হয়ে যায় কণ্ঠস্বরের ভলিউম বাড়ানোর প্রতিযোগিতা।
মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর মত গুণাবলী বিদায় নিয়ে যাচ্ছে। রোড এক্সিডেন্টের শিকার হয়ে আহত পথিক পড়ে থাকে সড়কের ধারে। আমরা পাশ দিয়ে নির্বিকার ভঙ্গিতে হনহন করে হেঁটে চলে যাই।
আমাদের এমন অমানবিক কাজকর্মের হিসাব করলে দীর্ঘ তালিকা হয়ে যাবে। প্রশ্ন হলো, আমরা কি ধীরে ধীরে যন্ত্র হয়ে যাচ্ছি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


