বিজয়ের দিনে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে হাঁটার অনুভূতি
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল সামহোয়্যার এর রেলীতে গায়ে জাতীয় পতাকা জড়িয়ে হাঁটছিলাম। অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল তখন। উত্তেজনায় টগবগ করছিলাম শুধু। জাতীয় পতাকা গায়ে জড়ানোর অভিজ্ঞতা আমার এই প্রথম। টিভিতে প্রায়ই দেখি মাঝে মাঝে আমাদের ক্রিকেটাররা যখন খেলায় জয়লাভ করে, তখন গায়ে দেশের পতাকা জড়িয়ে মাঠ প্রদক্ষিণ করে, ঐ দৃশ্যটা দেখলেই গা শিরশির করতো। গতকাল নিজের সেই অভিজ্ঞতা হওয়ার পর নিজেকে সত্যিই গর্বিত মনে হচ্ছে। এই ছোট একটি ঘটনার কারণে আমি এতটা উদ্বেলিত, আর আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধে বীর যোদ্ধারা জাতীয় পতাকা ও জাতীয় সংগীত এর চেতনা নিয়ে যে অসাধারণ অনুভূতি বুকে ধারণ করে যুদ্ধ করেছিলেন, সেটা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। অনেকেই কাল আমাকে বলছিলেন, গায়ে পতাকা, হাতে প্ল্যাকার্ড নিয়ে হাঁটতে আমার কষ্ট হচ্ছে কিনা। আমি উত্তরে বললাম, পতাকা জড়িয়ে হাঁটতে অনেক গর্ববোধ হচ্ছে, একটুও কষ্ট হচ্ছেনা।
জাতীয় পতাকার সন্মান আসলে অনেক ব্যাপক, আমাদের সকলের হৃদয়ের অন্তঃস্থলে এর চেতনা জাগ্রত থাকা উচিৎ সবসময়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ? একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন