সামহোয়্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা
২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাতে বাসায় এসে ব্লগে ঢুকে দেখলাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সামহোয়্যার-এ ব্যানার এর দাবীতে অনেকে পোষ্ট দিচ্ছেন একের পর এক। সেই দাবীর প্রতি সমর্থন জানিয়ে আমিও পোষ্ট দিয়েছিলাম। কিন্তু ভাবছিলাম কখন সামহোয়্যার-এ সেই কাঙ্খিত ব্যানার দেখতে পাবো। আজ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেই ব্লগে ঢোকার পর প্রথমেই দৃষ্টি আটকে গেল সেই ব্যানার এর জায়গাটিতে। সামহোয়্যার কর্তৃপক্ষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে এবং আসন্ন নির্বাচনে তাদের ভোটদানে বিরত থাকার আহবান জানিয়ে দুটি আলাদা ব্যানার দিয়েছেন। এই কাজের জন্য সামহোয়্যার কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আসুন আমরা যার যার অবস্থান থেকে যুদ্ধাপরাধীদেরকে প্রতিহত করার শপথ নেই এবং সেই শপথ যেন বাস্তবায়ন করতে পারি, তার জন্য আমরা যেন আমাদের সাধ্যমত কাজ করে যেতে পারি, সেদিকে দৃষ্টি রাখি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন