somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ নয়িমুল ইসলাম
১ নীতি তে বিশ্বাসী nতাই একটু ত্যাড়াপ্রচন্ড কষ্ট সহ্য করার মানসিকতায় মাঝে মাঝে মানুষের মনে নিজের অজান্তে কষ্ট দিই কথার মাধ্যমে।তবেকখনোই মানুষের মনে কষ্ট দিতে চাই না,তর্ক করা একটুও পছন্দ না, তাই হয়তো পোস্টে বিতর্কে জড়াই না ও রিপ্লাই দিই না

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পলিটেকনিক ভর্তির পরামর্শ

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এসএসসি/ভোকেশনাল/দাখিল বা সমমানের পরীক্ষায় (বিজ্ঞান/ব্যবসা/মানবিক)যারা পাশ করেছেন তারা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে পারেন। দেশের প্রায় প্রতিটি জেলা শহরেই এখন সরকারী পলিটেকনিক ইনিষ্টিটিউট আছে, যেমন: ঢাকা পলিটেকনিক ইনিষ্টিটিউট, রংপুর পলিটেকনিক ইনিষ্টিটিউট, বগুড়া পলিটেকনিক ইনিষ্টিটিউট, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনিষ্টিটিউট ইত্যাদি। বেসরকারী পলিটেকনিক যেমন: ইনিষ্টিটিউট অব কম্পিউটার সায়েন্স আ্যন্ড টেকনোলজি(আই সি এস টি)ফেনী-
নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক-শ্যামলী পলিটেকনিক-আহসান উল্লাহ
পলিটেকনিক ইনিষ্টিটিউট ইত্যাদি। এছাড়াও এখন প্রচুর বেসরকারী পলিটেকনিক ইনিষ্টিটিউট আছে,সরকারী আর বেসরকারীতে সিলেবাসের কোন পার্থক্য নেই।
সরকারী পলিটেকনিকে ভর্তি হতে হলে আপনাকে ভর্তি পরীক্ষা দিয়ে অবশ্যই টিকতে হতে হবে, ২০১৫, ২০১৪, ২০১৩ সনে এস.এস.সি/সমমান/দাখিল পরীক্ষায় সাধারণ গণিতে কমপক্ষে জিপিএ ৩.০০ সহ নুন্যতম ৩.৫০ জিপিএ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরাই সরকারী পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন করতে পারবে । তবে বেসরকারী পলিটেকনিকে এই সকল শর্ত শিথিল । সরকারী পলিটেকনিকে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য আপনাকে অনলাইনে http://www.techedu.gov.bd এই লিঙ্কে আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। ফরম পূরণ করার সময়ে ফর্মে আপনাকে ডিপার্টমেন্ট/টেকনোলজি বাছাই করার সুবিধা দেয়া হবে, আপনি যেকোন সরকারী পলিটেকনিক এ ১০ টি ডিপার্টমেন্ট/টেকনোলজি এর নাম লিখতে পারবেন’ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য অর্থাৎ একটি ফর্ম পূরণ করেই সরকারি ৪৯টা পলিটেকনিক এর যেকোন ১০টি ডিপার্টমেন্ট/টেকনোলজিতে আবেদন করা যায়। আর সারা দেশের পলিটেকনিকে এক যোগে একই দিনে-একই সময়ে ভর্তি পরীক্ষা গ্রহন করা হয়। সরকারী পলিটেকনিকে গুলোতে ২ শির্ফট এ ভর্তি নেওয়া হয়, ১ম শির্ফট ও ২য় শির্ফট, তাই
পরীক্ষাও ২ বার নেওয়া হয়, প্রথম পরীক্ষার ফলাফল গুলো সবার মোবাইলে জানিয়ে দেওয়া হয়। এরপর ২য় বার পরীক্ষা নেয়া হয়, সিস্টেম ২টারই এক। যারা ১ম বার পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন না তারা ২য় বার আবার পরীক্ষা দিতে পারবে। পলিটেকনিকে সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য পরিচিত ঐ পলিটেকনিকের বড় ভাই কিংবা শিক্ষকের কাছে গিয়ে আরো ইনফরমেশন
নেওয়া ভালো [ তবে ভর্তি সংক্রান্ত নিয়মকানুন সব সরকারী পলিটেকনিকে একই ]। আপনার জিপিএ ছাড়াও ভর্তি পরীক্ষাকে প্রাধান্য দেয়া হয়। তবে ভর্তি পরীক্ষা হবে মাত্র ৫০ নম্বরের নৈবেত্তিক, আর সময় এক ঘন্টা,
সেজন্য একটি ভর্তি গাইড কিনলে বিগত সনের প্রশ্ন ও নমুনা প্রশ্ন জানা যাবে, তবে প্রশ্ন খুবই সহজ হয় [প্রশ্নের মধ্যে সাম্প্রতিক ইউনিক ঘটনাগুলো এবং কমন জিনিসগুলোই বেশী থাকে, এজন্য যে কোন ভর্তি গাইড কিনার পাশাপাশি ৩/৪ মাসের মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে পারেন আর ভর্তি গাইডের শুধু প্রশ্নগুলো দেখবেন, উত্তরগুলো মূল বই থেকে দেখবেন, কারন বাজারের সব ভর্তি গাইডে প্রায় উত্তরগুলো ভূল থাকে] মোট ৮টি সেমিস্টার ৪ বছরে শেষ
হবে, ৮ম পর্বে ৪ মাসের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ইন্টার্নশীপ করার সুযোগ থাকে, প্রতিটি সেমিস্টার পরীক্ষা হয় ৬ মাস পর পর। ডিপ্লোমা পাশ করার পর বিএসসি করতে আপনি ডুয়েট/শাবিপ্রবি এ ভর্তি হতে পারবেন অথবা বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকেও বিএসসি করে নিতে পারবেন।

ভর্তি পরামর্শ দিয়েছেন: Naeem (01557669510)
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৭মপর্ব। বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনিষ্টিটিউট, কাপ্তাই

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×