ইসতিকলাল এ্যাভিনিউকে বলা হয় তার্কির সবচে জনপ্রিয় এ্যাভিনিউ। তিন কিলোমিটার লম্বা এই সড়কের দু'পাশে আছে বিখ্যাত সব বুটিক হাউস, ফাস্ট ফুড, বুকস্টোর, সিনেমা, মিউজিক শপ, আর্ট গ্যালারি, কফি শপ, পাব, রেস্টুরেন্ট। কোন এক ছুটির দিনে প্রায় ৩০ লক্ষ লোক এই রাস্তা দিয়ে হেঁটে যায়।
একপ্রান্ত থেকে আরেক প্রান্তে হেটে যেতে আপনার সময় লাগবে ৪০-৪৫ মিনিট। একসময় এই রাস্তা দিয়ে ট্রাম চলতো। এখনো ট্যুরিস্টদের জন্য ছোট ট্রাম ভ্রমণের ব্যবস্থা আছে। অটোমেন রাজত্বের সময়, এই এ্যাভিনিউ ছিলো অটোমেন বুদ্ধিজীবিদের আড্ডাখানা। আর এখন ইউরোপিয়ান ট্যুরিস্টদের প্রিয় হ্যাংক-আউট প্লেস।
আমরা সন্ধ্যায় ইসতি্কলাল রোডে যেয়ে দেখলাম হাজারো মানুষ। প্রথমে ভাবলাম কোন অনুষ্ঠান ছিলো। সেজন্যই মানুষের ভিড়। কিন্তু না। হাজারো মানুষ শুধুই হেঁটে বেড়াচ্ছে। দুই পাশের বিল্ডিংগুলো থেকে হাই বিটের গানের শব্দ বের হয়ে আসছে। মোস্ট প্রবাবলি ডিসকো, বার। ছোট কিছু স্টল দেখা গেল। একধরনের রুটি বিক্রি হচ্ছে। আমরাও নিলাম। ডোনাটের মতো দেখতে রুটিটার নাম 'সিমিটচি'। খেতে অতো সুস্বাদু লাগলো না। ড্রাই। সিনেমা হলে দেখা গেল তার্কিস মুভি। মজার বিষয় হচ্ছে এখানে ইংরেজি ছবি গুলোও তার্কিস ভাষায় ডাব করে দেখানো হয়। অবাক হলাম, যখন বুকশপে যেয়ে দেখি নিউজউইক পযর্ন্ত তার্কিস ভাষায় অনুবাদিত।
ইসতিকলাল রোড থেকে বেশ কিছু ব্রান্চ বের হয়েছে। সেইসব ব্রান্চ রোডে গেলে দেখতে পাবেন ট্রেডিশনাল কাবাব এবং অন্যান্য তার্কিস খাবার। সাথে আছে ছোট ছোট পাব/বার।
তার্কি ভ্রমণে কোন এক সন্ধ্যার ২/৩ ঘন্টা কাটানোর জন্য ইসতিকলাল রোড খুব লাইভলি জায়গা। একটা ভালো ইভিনিং ওয়াক ও হয়ে যাবে।
(...পরের পর্ব: টপকাপি প্যালেস: দ্যা বেস্ট সাইট ইন ইস্তাম্বুল)
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



