যখন আমি নিজেকে একজন প্রকৃত মানুষ ভাবতে চেষ্টা করি; তখন আমি কোন নির্দিষ্ট ব্যাক্তি, দল বা গোত্রের পাশে নিজকে দাঁড় করাই না। তখন আমি সবার হয়ে যাই। আমি ভালোরও সাথে আবার মন্দেরও পক্ষে। ভালোর সাথে থাকি নিজেকে ভালো রাখার জন্য; আর মন্দের পক্ষে থাকি মন্দকে সংশোধন করার জন্য।
অসৎ লোকদের আমি তিরস্কার করিনা। তাদের জন্য আমার হৃদয় মমতায় পরিপূর্ন করি, এই ভেবে যে, তারা অসুস্থ! তাদের সুস্থ করে তোলার জন্য আমার মনে একটি সুপ্ত বাসনা কাজ করে। আমার চিন্তা চেতনা দিন-রাত সেই ভাবনাই ভা্বে। এবং আশা করি এই ভাবনাই আমার স্বপ্ন পুরনে সহায়ক হবে। একটি সু-শৃঙ্খল সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় আমি আমার বন্ধুদের সহযোগীতা কামনা করি। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সকলের একতাবদ্ধ হওয়া উচিৎ বলে আমি মনে করি।
আমি কষ্ট পাই এই ভেবে যে, আমাদের দেশের মানুষগুলো আজ দলে দলে বিভক্ত। এমন কি বড় বড় বিদ্যাপীঠের শিক্ষকরা পর্যন্ত দলাদলিতে লিপ্ত। আর দেশের শিল্পী সাহিত্যিকেরাও একটা নির্দিষ্ট দলের হয়ে কথা বলেন। কখনো কখনো ঝগড়া করেন। এইখানে আমি নিজেকে আলাদা মনে করি। আমি মনে করি, মনে মনে আমরা যে যেই দলের আদর্শ লালন করি না কেন আমাদের সব সময় থাকা উচিৎ সত্যের পক্ষে। ধর্মীয় গোঁড়ামী অথবা রাজনৈতিক গোঁড়ামী বা ভাঁড়ামী কোনটাই সমাজের জন্য মঙ্গল নয়। কখনোই ইগোর দ্বারা পরিচালিত হওয়া উচিৎ নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




