somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাইমুখ সমস্যা: বাংলাদেশের আন্তর্জাতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বব্যাপী জনমত জরুরী

০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফারাক্কার পর সম্প্রতি টিপাইমুখ বাঁধের মাধ্যমে বাংলাদেশে পরিবেশ বিপর্যয়ের একটা মারাত্মক আশংকা দেখা দিয়েছে। টিপাইমুখ নিয়ে বর্তমানে বাংলাদেশ একটা উভয় সংকটে রয়েছে। এর মধ্যেই দেশে-বিদেশে বিক্ষিপ্তভাবে কিছু কিছু পর্যায়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় শুরু হয়েছে। এই ব্লগেও এ'সংক্রান্ত বেশ কয়েকটি লেখা নজরে এলো। কেউ বলছেন যুদ্ধ করার কথা, কেউ বা বলছেন ভারতীয় পন্য বর্জন করে একটা কার্যকর চাপ সৃষ্টির কথা। প্রথমত যুদ্ধের সম্ভাবনা ভেবে দেখা যাক। কিন্তু আমি মনে করি ভারতের সাথে যুদ্ধ করার মত অনুকুল অবস্থা বাংলাদেশের নেই। অন্যদিকে যুদ্ধ সবক্ষেত্রে সমাধানও নয়। ইরাক সমস্যার সমাধানে যুদ্ধকে বেছে নেয়ার ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্টের অর্থনৈতিক মন্দাই তার উৎকৃষ্ট উদাহরণ।
পণ্য বর্জনের পরামর্শটি ভেবে দেখা যাক। সম্পূর্ণভাবে ভারতীয় পন্য বর্জন করে ভারতের উপরে একটা চাপ সৃষ্টি করা কি আদৌ সম্ভব? সম্ভব হতো যদি বাংলাদেশের বাজার বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য ভারতের উপরে নির্ভরশীল না হতো। আংশিক বর্জন সম্ভব হলেও কিন্তু তা কতখানিক কার্যকরী হবে তা ভেবে দেখা প্রয়োজন। এখন যদি ভারত নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাংলাদেশে রপ্তানী বন্ধ করে দেয়, তাহলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হওয়ার একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে। কাজেই এ ধরনের পদক্ষেপ হবে মৌচাকে ঢিল মারার মত।

তারচেয়ে কার্যকর হতে পারে বাংলাদেশের পক্ষে জনমত গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক ফোরামগুলোতে বিভিন্নভাবে সক্রিয় হয়ে ওঠা। যেমন এক: প্রামান্যচিত্র তৈরী ও প্রর্দশনের মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয় ও জনসাধারণের দুর্ভোগ মর্মস্পর্শীভাবে তুলে ধরা। যেমন দুই : প্রফেসর ইউনুস যেহেতু শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন এবং বিশ্বব্যাপী তাঁর একটি পরিচিতি ও গ্রহনযোগ্যতা আছে, বাংলাদেশের নাগরিক হিসেবে এক্ষেত্রে প্রফেসর ইউনুস একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। বিভিন্নভাবে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার মাধ্যমে অন্তত ভারত এর উপরে একটি নৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব।
একই সাথে বাংলাদেশ সরকারকে টিপাইমুখ সমস্যা সমাধানের লক্ষ্যে আরো কৌশলী এবং আরো সক্রিয় পদক্ষেপ নিতে হবে।সরকারী ও বেসরকারী পর্যায়ে সম্বন্বিত উদ্যেগই পারে বাংলাদেশকে এই সমস্যা থেকে রক্ষা করতে।

সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৭
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×