আকাশের আজ অনেক দুঃখ,
তোমার আছে?
অবিরাম ভিজতে থাকা মাধবি লতা,
তুমি নেবে?
আকাশ জুড়ে এক ভেজা শুভ্রতা,
তোমায় ছুঁয়ে?
বৃষ্টির ভিতর নির্বাক মেঘের শরীর,
তোমায় ঘিরে?
কিছু রাত কেটে যায় নিরবে,
কিছু স্বপ্ন রয়ে যায় এভাবে,
বেদনার জলে নদী বয়ে যায়,
জানি আমি জানো তুমি,
শুধু জানেনা এই মন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


