somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই ৭১'রে !!!!!!!

২৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্মা পরীক্ষা শেষ নানার বাড়ী যাবো। আব্বাকে বলেছি তিনি কোন উত্তর দিলেন না। ঠিক আছে বাবা, আগামী পরশু যাবো। তোর নানী অসুস্থ তাকেও দেখা হবে। সত্যিই আম্মু কি মজা কি মজা! আমি পঞ্চম শ্রেনীতে পড়তাম। কিছুদিন হলো বৃত্তি পরীক্ষা শেষ হয়েছে আর বার্ষিক পরীক্ষা তো অনেক আগেই শেষ হয়েছে। নতুন ক্লাসে উঠবো কি যে ভাল লাগছে। এর ফাকেঁ মাকে ধরলাম নানার বাড়ীতে যাবো, মা রাজী হয়ে গেলো।

বাবা, মা বলেছে আজ নানার বাড়ী যাবো তুমি যাবে না? না আব্বু তুমি আর তোমার আম্মু যাও আমি তোমাদের নিয়ে আসবো। ঠিক আছে বাবা। হাঁ, ঠিক আছে। বাবা রিকশা কোথায়? আমি বলে এসেছি, সকাল ১০টার দিকে রিকশা আসবে। আর কি চলে গেলাম নানার বাড়ী। নানাকে যাওয়া পথে বাজারে দেখতে পাই। নানা আমাকে চকলেট, বিস্কুট কিনে দিলেন। নানার বাড়ী গিয়ে পৌঁছাতেই বাড়ীর সামনে নানীকে দেখলাম বকা যকা করছে, কাকে বকা ঝকা করছে বুঝতে পারলাম না। আম্মা রিকশা থেকে নেমে নানীকে ধরে নানীর ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিল। আমার কাছে ব্যাপারটা একটু ব্যতিক্রম মনে হলো। মোটামুটি বুঝ হওয়ার পরে এই প্রথম নানার বাড়ীতে আসি, সে জন্য নানীর ব্যাপারটা মনে নেই। এর আগে ক্লাস থ্রিতে থাকতে গিয়েছি, তখন অতো কিছু বুঝতাম না।

এর পর দিন সকালে আমি নানীর ঘরে গিয়েছিলাম নানী আমাকে দেখে বলে তুমি কে বাবা? আমার আরো বেশি খারাপ লাগলো। আরে কোন পাগলের পাল্লায় পরলামরে বাবা নিজের নাতীকে চিনে না। আমার কৌতুহল আরো বেড়ে গেল। আম্মাকে নানীর ব্যাপারটা বলে জেদ ধরলাম আমাকে বলতে হবে নানীর কি হয়েছে। কিছুতে শান্ত হতে পারলাম শুধু প্রশ্ন আসে নানী কি পাগল? না অন্য কিছু। আম্মা আমাকে বললো ঠিক আছে রাতে বলবো। আর কি আমার আর খেলা ধুলা হয়! সারাক্ষন শুধু এই টা চিন্তা করলাম নানীর কি হয়েছে? আম্মা আমাকে কি বলবে?

যাক রাত হলো। আম্মা যখন ঘুমাতে আসে তখন আমি বললাম কি আম্মা তুমি ভুলে গেছ? আম্মা বললো কি? আরে নানীর কথা। না আজ না অন্য একদিন। আমার কান্না আর কে ধামায়। আম্মা বাধ্য হয়ে বলতে শুরু করলো।

সেই ১৯৭১ এর কথা আমি তখন ছোট। তোর মামা আর নানা দুই জনই মুক্তিযুদ্ধে গেছে। তখনও আমাদের এলাকাতে পাকিস্তানী নরপিচাশরা আসে নাই। শোনেছি আমাদের বাড়ী থেকে প্রায় ৫ মাইল দুরে নাকি সেনা ক্যাম্প ছিল। তোর নানী খুব রুপুসী ছিল। জমিদার বাড়ীর মেয়ে কিন্তু কখনও বাড়ীর বের হতো না। পর্দাশীল ও ধার্মিক ছিল। সব সময়ে দোয়া করতো আমাদের নিয়ে, যে তোর নানা, মামা যাতে বাড়ী ফিরে আসে ।

হঠাৎ একদিন আমাদের বাজারে শোনা গেল গোলাগুলির আওয়াজ। সবাই পালাচ্ছে। পাকিস্তানি হানাদাররা আমাদের গ্রাম আক্রমন করেছে। মুক্তিযুদ্ধে যারা গেছে তাদের পরিবার গুলোতে বেশি অত্যাচার করেছে। দেখতে দেখতে কখন যে আমাদের বাড়ীতে চলে এসেছে বুঝতেই পারিনি। বিশেষ করে আমার কাকা রাজাকার ছিল। সেই আমাদের বাড়ী দেখিয়ে দিয়েছে। আমরা দুই বোন আর মা ছাড়া বাড়ীতে কেউ ছিলনা। দরজা জানালা বন্ধ করে মা আল্লাকে ডাকছে আর আমাদেরকে লুকিয়ে রেখেছে ধানের ঘোলায়। দরজা ভেঙ্গে হায়রে কি নির্যাতন মায়ের উপর। মা শুধু ডাকছে আল্লারে! আল্লারে। হঠাৎ যেন ঝড় থেমে গেল। তারপর থেকেই আমার মা আর কাউকে চিনেনা । শুধু গালি গালাজ করে। আমার যে কাকা রাজাকার ছিল তার কিছুদিন পরেই পাগল হয়ে যায়। এরপর কষ্ঠে ধুকে ধুকে মরে। কেউ তাকে শাস্তি দিতে হয় নাই। আমার কাছে মনে হয়ে ছিল আমার মায়ে অভিশাপটাই তার উপর লেগেছে।

এরপর কি হল মা। আর কি স্বাধীন হলো বাংলাদেশ। ফিরে আসলো ভাইয়া আর বাবা।
যা এখন ঘুমা। শুধু শুধু চোখ বুঝে চিন্তা করতে লাগলাম কি র্মমান্তিক ঘটনারে বাবা।
আমার খুব খারাপ লেগেছে। আবার ভালও লেগেছে তা ভেবে যে আমার নানুর মত, আমার মামার মত, আমার নানার মত মুক্তিযুদ্ধারাই এদেশটাকে উপহার দিয়েছে।
সকালে ঘুম থেকে উঠেই প্রথমে নানীকে গিয়ে পায়ে ধরে সালাম করলাম। আর আমার বুকটা গরর্বে ভরে উঠে এবং একটু শান্তিও পেলাম যখন আমার নানু আমার মাথায় হাত রাখলেন।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬



---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০



এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

২৪/৭

লিখেছেন রাজীব নুর, ২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আহা সেইসব দিন! কী সব দিন!
আমরা ক'জনই সময়ের নিয়ন্ত্রক!
সময়কে পরিয়ে দিয়েছিলাম ডাণ্ডাবেড়ি।
যেহেতু আগেই দরোজাকে বারণ করে দিযেছি,
তাই দিনভর থাকতো মুখরিত ও কলরবমুখর।
কেউই ছিলো না ঈশানী... ...বাকিটুকু পড়ুন

বারো মাসে যখন একখানা পার্বণ

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭


সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চোখে পড়লো রাস্তার পাশে আলোক সজ্জায় সজ্জিত ঝলমলে একটি বাড়ি ।
তারা এখনই ক্রিসমাস আগমনের আনন্দকে ঘিরে বাড়িটা সাজিয়ে... ...বাকিটুকু পড়ুন

×