নস্টালজিয়ায় যে প্রেম
আমাকে ভুলায়ে গেছে যে চোখদুটি
এক টুকরো ভালোবাসার সংস্পর্শ দিয়ে,
তারে এখনও আমি দেখতে পাই
মেঘেঢাকা রৌদ্রের ভিড়ে ,
সে এখনও আমার স্থিমিত সময়ের মাঝে
বেগমান ফোটন ।
মরুভূমির তপ্ত বালুকণার বুকে হারিয়ে গেছে যে জল
সে আমার সেই জলের স্পন্দন,
এখনও আমি তাকে ভেবে বিমোহিত হই
এক পশলা বৃষ্টির খোঁজে দাঁড়িয়ে যাই ।
সে এখনও মনের ভেতর খুঁড়ে আছে
গভীর প্রলয়ের সাথে ,
এখনও ঝড়তোলা কবিদের কবিতায়
কবিরা তার কথা বলে ।
কত দিস্তার পর দিস্তা খাতা ফুরিয়ে যায়
একটা প্রেমের কাব্যের জন্যে ,
তবুও রুপারা চলে যায়
সে কবিতার আবেগ , সে কবিকে অগ্রাহ্য করে ।
তবুও গভীর জোছনা রাতে
জেগে থাকে একদল পাগল প্রেমিক ,
জোছনা দেখে তারা, জোছনা খায়
আবার আবেগ বেড়ে গেলে তারা
কবিতা লিখতে বসে যায় ।
তবুও রুপারা আসেনা ,
আসেনা ভিজতে তারা ঘনবর্ষায় ,
আর আমার মতন কেউ একজন
সেই বৃষ্টি দেখে নস্টালজিয়ায় পড়ে যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

