আমার আকাশভরা তারা দেখতে
ভীষণ ইচ্ছে করে ,
তোমার দক্ষিণা জানালার দাঁড়ঘেঁষা রাস্তায়
দাঁড়িয়ে থাকতে খুব মন চায় ।
কিন্তু আমি জানি,
তোমার হাতটা ধরা আমার মানা ,
তোমায় নিয়ে ভাবাও আমার মানা ।
তোমায় দেখে মনে হয় তুমি অনেক কাছের কেউ ,
কিন্তু কাছে গিয়ে বুঝতে পারি
অনেক দূরের কেউ তুমি ।
তুমি ঘুম হারানো একটা বালকের
স্বপ্নে আঁকা পরী ,
তুমি ঘাসের ডগায় সদ্য পরা
শিশির কণার অনুভূতি ।
একটা বালকের জন্ম নেয়া
নতুন কবিতার প্রেরণা তুমি ,
তুমি অদ্ভুত ভালো লাগা এক স্নিগ্ধতা ,
প্রথম প্রেমের নারী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

