somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইবি সালতামামি

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইবি’র এই এমবিএ টা করতে এসে ভাই,
করছি মোরা কত মজা, তার আর যে শেষ নাই।
করছি যে ক্লাস, দিচ্ছি যে মিড, ঘুরছি মোরা বেশ,
ট্যুরের টাকা চলছে আজও হয়না যে তা শেষ!
ক্লাসের মজা ক্লাস ছাড়িয়েও দিচ্ছি মোরা ছড়িয়ে,
কিভাবে যে কেটে গেল এতগুলো দিন গড়িয়ে।

বলছি আমি শোন এবার বন্ধুদেরই কথা,
মিষ্টি কথা, মজার কথা, আছে দুঃখ ব্যথা।
ক্লাসে মোদের রোল দুই তার, নামটি হল রাকিব,
পারফরম্যান্সটাও ঠিক যেন তার ক্রিকেট দলের সাকিব !
রোল তিন তার, নাম অদিতী, দেখতেও সুন্দরী,
ক্লাসটাকে সে মাতিয়ে রাখে ঠিক যেন এক পরী।
এর পরেতে সিরিয়ালে আছে যে রাহনুমা,
নাম পড়তে ভুল হলে তোর করিস যে তুই ক্ষমা !
রাহনুমারই আরেকটি গুন, পড়তে পারে খবর,
প্রেজেন্টেসনটাও তার হয় যে কঠিন এবং জবর !
এর পরেতে আছে মোদের ক্যাপ্টেন, নাম আনিস;
সায়মার পিছে ঘুরে ঘুরে জীবনটাই তার ফিনিস!
এর পরেতে আছে মোদের এমদাদ, ভাল ছেলে;
কোন কিছুর হুশ থাকে না বন্ধুদেরই পেলে।
এবার আমি বলছি শোন আসিফেরই কথা,
টাকার কথা বললে যে তার মনে লাগে ব্যথা!
আসছে এবার গাল্লু পোলা জামেরী হাসান,
অনেক হইছে এবার আপনি নিজেকে সামলান!
তারপরেতে বলছি শোন জাহিদেরই কথা
পেটটা দেখে ঠিক বোঝা যায় সে যে হবু মাতা!
আসছে এবার নেতা যে এক আনোয়ার তার নাম
নেতা হলেও করেন তিনি ভাল ভাল কাম!
আছেন এবার খুব পপুলার, শরীফ হোসাইন চিপা;
টাকা খরচ করেন তিনি খুবই টিপা টিপা!
সুমন মামা করেন শুধু উলটাপালটা কাজ,
তাই তো আমি ওনার জন্য রাখছি কেঁচো-কাঁচ!
আফসানা তো খুবই বিজি, দেখা নাহি পাই,
আইবি কে দেয়ার মত তার কোন টাইম নাই!
এবার শোন তোমরা সবাই নামটি রমাপ্রিয়,
সত্যি সত্যি সে যে অনেক ছেলের কাছেই প্রিয়।
আসছে এবার সামনে সবার ফাতেহা মাশকুরা,
দেখলে তাকে মনটা আমার হয় যে উড়াধুড়া!
বলছি এবার গল্প শোন নামটি যে তার লোপা,
সবার কাছে পরিচয় তার, “ফিন্যান্স গ্রুপের আপা”!
নাঈমা খুবই ভাল মেয়ে, একটুখানি ভীতু,
লজ্জা পেলে লাল হয়ে যায় নরম তার গাল দুটো।
সারিকা তো দেখতে ভারি, চাকরিও তার বড়,
প্রোগ্রামে তাই ডোনেট করে সবাইকে হেল্প কর!
ফাপরবাজি শিখলে যে কেউ মুন্নার কাছে শিখুক,
মাঝে মাঝে তার লেগে থাকে শধু মেয়েলী সব অসুখ!
আদনান ভাই চাকরি করেন, বিশাল ম্যানেজার,
সে কারনেই ওনাকে আমরা দেখতে পাই খুব রেয়ার!
সায়ীদ মামা ক্লাসের শেষে তাড়াতাড়ি চলে যান,
ওনাকে রেখে ঘুরলে সবাই ভীষন বেজার হন!
ইকবাল খুবই ভাল ছেলে, কন্ঠটাও তার দারুন!
আপনার কাছে দাবী, একটা এলবাম বের করুন।
হাফসা খুবই ভাল মেয়ে সবার ভীষন প্রিয়,
ভাল খাবার খেতে হলে ওদের বাসায় যেও।
সীমান্তকে যায় না ছোঁয়া, সে যেন এক ছবি,
তারপরেও সত্য কথা, তিনি প্রেমিক কবি।

এবার আমি বলছি শোন নিজের কিছু কথা,
নাই কোন কাজ, তাই করি আজ মুন্ডু মাথা যা-তা।
যদি কারও খারাপ লাগে শুনে আমার কথা,
ক্ষমা করে দাও, নিও আজ মনে কোন ব্যথা।

আজকের এই দিনের শেষে সবাই যাব চলে,
তারপরেও যেও নাকো কেউ কাউকে ভুলে।
দিনের শেষে করবে যখন স্মৃতিগুলো স্মরণ,
দেখবে তখন বন্ধুত্বেরই কঠিন অটুট বন্ধন।

(কবিতাটা আমাদের এমবিএ গ্রাজুয়েশন পার্টি উপলক্ষে লেখা)
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×