১৯৫২, ১৯৭১, বাংলাদেশে র জন্মলগ্নে ছাত্র রাজনীতি র ভূমিকা ছিলো গুরুত্বপূর্ণ। হয়তো ছাত্র রাজনীতির হাত ধরেই বাংলাদেশের স্বপ্ন দেখা।টং এ, চায়ের কাপে জেগে উঠা ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে।
যতটুকু আমি জানি, ছাত্র রাজনীতি র শুরু হয় গঠনমূলক আন্দোলনের মাধ্যমে ছাত্রদের অধিকার আদায়ের জন্য। বর্তমানে এর অবস্থা টা অনেকটা এরকম যে, যেকোন অধিকারের জন্য একজন ছাত্রকে রাজনীতি তে জড়াতেই হবে, তার ইচ্ছা অথবা অনিচ্ছায়! হোক তা হলের সামান্য একটা সীট পাওয়ার জন্যই!
আর রাজনীতি র উদ্দেশ্য টাও গঠনমূলক কিছু নয়! উদ্দেশ্য টা "কে কার উপর ক্ষমতা খাটাতে পারে, কে কোন ফাংশনের নাম করে কিছু টাকা নিজের হাতে আনতে পারে, কে কোন কমিটির সদস্য পদ পেতে পারে" এসবের মধ্যেই সীমাবদ্ধ!
পত্রিকা খুললেই নজরে পড়বে দুইদলের সংঘর্ষে অমুক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে, তমুক ছাত্র নেতাকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখা গেছে অথবা অমুকের হাতে প্রাণ হারান মেধাবী ছাত্র নেতা!
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ গুলোতেই যদি হয় এই অবস্থা, তাহলে ভবিষ্যতে আমরা কোন দিকে প্রবাহিত হবো, তা সহজেই অনুমেয়! দেশের প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য সব সময়েই তরুণ প্রজন্ম প্রস্তুত আছে। কিন্তু তারা এখন বোঝে যে, দেশের প্রয়োজন কোনটা! আপনি ক্ষমতায় যাবেন, কোটি কোটি টাকা নয়ছয় করবেন, সে জন্য আমি কেন জীবন দিতে যাব?
রাজনৈতিক দলগুলোকে দেশের বাস্তবতার এই মৌলিক পরিবর্তনটা উপলব্ধি করতে হবে।
ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে একজন মায়ের যদি ভয়ে দিন কাটাতে হয়, এই বুঝি তার ছেলে ফিরলো মেধাবী ছাত্রের লাশ হয়ে, তাহলে উচ্চশিক্ষার দরকার কি! এরচেয়ে বাসায় বসে গরু পালন করুক, দিনশেষে সুস্থ সবল বেশে অন্ততঃ বাড়ি তো ফিরবে!.........। নাজমুল খান, লন্ডন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





