সিগারেট খোরদের জন্য চেনাজানা টা যে অতটা জরুরি না তা আরেকবার প্রমান পেলাম। সময় টা সন্ধা। ঢাকার বুকে কোন এক University তে বসে আছি। এমন সময় কথা নেই বার্তা নেই বাবু একটা হাফ টিকিট এর মত ঝড় শুরু হয়ে গেলো।
কিছুক্ষন সবার উপর ধুলো ছিটিয়ে শুরু হলো ঝম ঝম বৃস্টি। সবাই দৌড় দিয়ে একটা বিল্ডিংয়ের underground parking এ গিয়ে ঢুকলাম। প্রায় দেড়টি ঘন্টা দাড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যাথা হয়ে গিয়েছিল। সবাই খুব বিরক্তবোধ করছিল এইভাবে দাড়িয়ে থাকতে। তার উপর যারা সিগারেট খোর তাদের সিগারেট না খেতে পারাটাও একটা অসস্তির কারন হয়ে দাড়িয়ে ছিল।
সমস্যাটা হয়েছিল, বৃষ্টির জন্য দোকানগুলো লাগানো ছিল আর কারও কাছে কোন স্টক ছিলনা। ওখানে ছেলেমেয়ে নিয়ে প্রায় ৪০/৫০ জন ছিলাম আমরা। তার মধ্যে ৩০/৩৫ জন ছিল যারা সিগারেট খায়। যাদের কাছে ২/১ টা ছিল তা প্রথমেই শেয। পরে যখন সবার একসাথে সিগারেটের প্রয়োজন হয়েছে তখন কারও কাছেই কোন সিগারেট ছিলনা।
একজন আরেকজনকে জিগ্গেস করছে, ভাই সিগারেট আছে? এভাবে ঘুরতে ঘুরতে একজনের কাছে পাওয়া গেল ২ টা। সেই দুইটা "নিমাই" ইংরেজিতে বলে Cyclic Order এ সবার কাছে ঘুরতে থাকলো। কিছুক্ষন পর বৃষ্টি বন্ধ হলো। যারা এতক্ষন সিগারেট খেতে পারেনি তারা প্রাণ ভরে সুখটান মারলো।
আর আমি..... আমি পকেট থেকে আনকোরা B & H এর প্যাকেট আর Zippo Lighter বের করলাম।
এই খালি .............. যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


