প্রথমেই সামী ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শিরনামটা ইংরেজীতে দিতে হচ্ছে বলে। কারন কিছুদিন আগে আমি আরেকটি পোস্ট দিয়েছিলাম ইংরেজীতে, উনি আমাকে আবাল বলে গালি দিয়েছিলেন। কিন্তু তারপরেও না দিয়ে পারলামনা............. আমি আন্তরিকভাবে দু্ঃখিত।
কিছু দিন আগে একটি T-shirt চোখে পড়লো যার সামনের দিকে লিখা ছিলো RUN FOR A LIFE কথাটা। দেখার পর থেকে মনে হচ্ছিলো কথাটাতো সত্যি। আমরাতো প্রতিনিয়তো জীবনের জন্য দৌড়চ্ছি, যুদ্ধ করছি। দুমুঠো ভাতের জন্য, একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য। শয়নেস্বপনেজাগরনেদিবানিশিতে শুধু দৌড়চ্ছি। দৌড়তে দোড়তে পায়ে ব্যাথা হয়ে যায় তবুও দৌড়নো থামেনা।
জীবনের বীজ বপনের সময় থেকে আমরা দোড়চ্ছি। মায়ের জরায়ুতে লক্ষকোটি ভ্রুণগুলো যখন একাট্টা হয় তখন থেকে শুরু হয় দৌড়নো। একটা আরেকটাকে দৌড়ায়, টিকে থাকার, বেঁচে থাকার দৌড়। যে টিকে থাকবে সে এই নশ্বর পৃথিবীর আলো দেখতে পারবে, নয়তো ধ্বংস হয়ে যাবে। নয় মাস দৌড়ঝাপ যুদ্ধের পর সবচেয়ে শক্তিশালী ভ্রুণটা বাকি সবগুলোকে ধ্বংস করে টিকে থাকে মহীরুহের মত।
ধীরে ধীরে আকার নিতে থাকে একটি মাংস পিন্ড। হাত, পা, চোখ, মুখ, মাথা সর্বস্ব একটি মাংস পিন্ড। যাকে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ট জীব, আসরাফুল মাখলুকাত। একজন মানুষ।
ভুমিষ্ট হওয়ার পর থেকে শুরু হয় দৌড়। বেঁচে থাকার দৌড়। যদিও প্রথম জীবনের শুরুর দৌড়টা দৌড়ায় আসলে বাবা-মা। নিজেদের আদরের ধন, চোখের মনিকে আগলে রাখার দৌড়। জীবন যুদ্ধের জন্য তৈরী করে দেয়ার দৌড়।
সময় যায়... ধীরে ধীরে আদরের ধন তৈরী হতে থাকে দৌড়নোর জন্য। নিজেকে তৈরী করার দৌড়।
শুরু হয় স্কুল, কলেজে যাওয়া আসার দৌড়। দিন-সপ্তাহ-মাস-বছর পেরিয়ে সবাই এসে দাড়ায় জীবনের এক সন্ধিক্ষনে।
স্কুল, কলেজের গন্ডি পেরিয়ে এসে অনেকের দৌড় শেষ হয়ে যায়। ফুরিয়ে যায় জীবনি শক্তি। ঝরে যায় বসন্তের ঝরা পাতার মতো। আর যারা এই অপাথৃীব পৃথিবীর সব সুখ ভোগ করতে চায় তারা আবার নতুন করে শুরু করে।
বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে চলে আসে কর্মক্ষেত্র। শুরু হয় নতুন আরেকটি জীবন। নতুন পথচলা, নতুন করে দৌড়নো। দৌড়তে দৌড়তে মাঝে মাঝে হোচট খেয়ে পড়া, আবার উঠে দৌড়নো। এভাবে হোচট খাওয়া আর উঠে দাড়ানোর মধ্য দিয়ে কেটে যায় জীবনের বাকিটা সময়।
তারপর একদিন যখন দৌড়তে দৌড়তে দেহের সবগুলো কোষের জীবনিশক্তি নিঃশেষ হয়ে যায় তখনি পৃথিবীর মায়া ত্যাগ করে প্রাণপাখী উড়াল দেয় অনন্তের পথে, শেষ হয়ে যায় দৌড়নো। রয়ে যায় শুধু কিছু সৃতি, কিছু বেদনা, কিছু দীঃশ্বাস।
কিন্তু তারপর আবার ভাবি, সত্যিই কি সবকিছু শেষ? সত্যিই কি শেষ হয়ে গেলো এতদিনের দৌড়নো? নাকি নতুন আরেকটি দৌড়নোর শুরু। পরজীবনের দৌড়। যে দৌড়টি কোন দিনও শেষ হয় না। শুধু দৌড়তেই হয়...দৌড়তেই হয়...দৌড়তেই হয়................
একবাস্তব থেকে অপরবাস্তবে পদার্পন !!!
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


