তিব্বত বিষয়ে সি এন এন বিভিন্ন নেতিবাচক খবর প্রকাশ নিয়ে ক্ষেপে উঠে চীনারা। প্রোতিশোধ নিতে হ্যাকাররা সি এন এন এর ওয়েবসাইটে হামলার সিদ্বান্ত নিয়েছিলো। পরবর্তিতে সিদ্বান্ত পরিবর্তন করলেও হুমকি দিয়ে রেখেছে যেকোন সময় আবার হামলা হতে পারে।
' রিভেঞ্জ অব দ্য ফ্লেম ' নামে একটি হ্যাকার দল একটি ব্লগে লিখেছে, ১৯ এপ্রিল সি এন এন ওয়েবসাইটে হামলার সিদ্বান্ত নিয়েছিলো কিন্তু জানাজানি হয়ে যাওয়াতে সিদ্বান্ত পরিবর্তন করেছে।
তবে অদুর ভবিষ্যতে যেকোন সময় হামলা হতে পারে বলে ওরা জানায় এবং সব চীনা হ্যাকারদেরকে প্রস্তুত থাকতে বলেছে।
তিব্বত নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার এবং চীনের সমালোচনা করার জন্য চীনের হ্যাকাররা সি এন এন এর উপর ক্ষেপেছে। ওদের পরিকল্পনা ছিলো সি এন এন এর ওয়েবসাইটে বন্যার মত অপ্রয়োজনিও তথ্য পাঠিয়ে সাইট টিকে অকেজ করে দেয়া। এ ধরনের হামলাকে বলে ডিস্টিবিউটেড ডিনায়াল অব সার্ভিস বা ডিডিওএস হামলা।
তবে কয়েকজন চীনা হ্যাকার ১৯ এপ্রিলের আগে থেকেই সি এন এন এর ওয়েবসাইটে প্রতি সেকেন্ডে ১৪ মেগাবাইট গতিতে হামলা চালায় এবং এটি প্রায় ২১ মিনিট স্তায়ী হয়। এর ফলে এশিয়ার বিভিন্ন জায়গায় এই ওয়েবসাইটটি ওপেন হবেনা বা ওপেন হতে অনেক সময় লাগবে। তবে সি এন এন দাবি করেছে এ হামলার ফলে তাদের তেমন কোন সমস্যা হয় নি।
তথ্য সুত্র : পিসি ওয়ার্ল্ড এবং প্রথম আলো।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


