somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৈত্রী এক্সপ্রেসে পেট্রোল বোমা হামলার মাধ্যমে বাংলাদেশের কবর খুঁড়ে ফেলল হাামীরা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কালকের টিভি/অনলাইন নিউজ পোর্টাল এবং আজকের পত্রিকাগুলোর মূল খবেরের অন্যতম হচ্ছে পাবনার ঈশ্বরদীতে কোলকাতা হতে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে নাশকতার উদ্দেশ্যে পেট্রোল বোমা নিক্ষেপ। ভাগ্য ভাল যে, বোমাটি ট্রেনের ইঞ্জিনের বহিরাংশ পুড়িয়ে ফেলা ছাড়া তেমন কোন ক্ষতি করতে পারেনি। সবচেয়ে বাঁচার কথা হচ্ছে যে, কোন যাত্রী এর ফলে হতাহত হয়নি। কিন্তু এহেন ঘটনা কিন্তু অন্যান্য সাধারণ ট্রেন দুর্ঘটনার মত নয় - এর ইফেক্ট অন্য জায়গায়।



মৈত্রী এক্সপ্রেস একটি আন্তর্জাতিক পরিবহণ। এই ট্রেনে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় যাত্রীরাও বিপুল সংখ্যায় ভ্রমণ করে থাকে। কোন দেশের নাগরিকেরা (যদি ঐ দেশ থেকে কোন ধরণের ফৌজদারি মামলায় অভিযুক্ত না হন) ঐ দেশের সরকারের কাছ থেকে নিরাপত্তা লাভের দাবীদার। এখন বাংলাদেশের ভূমিতে ভারতীয় নাগরিক বহনকারী ট্রেনে বোমা হামলা হয়েছে - এতাকে ভারত তাদের নাগরিকদের নিরাপত্তা হুমকীতে পড়েছে, এমন বাহানা হিসেবে নিতেই পারে। এখন দেখা যাক এর কন্সিকোয়েন্স কি কি হতে পারেঃ

বাংলাদেশের সরকার যদি ভারতের অপছন্দের সরকার হত, তবে ভারত সরকার এই ইস্যুতে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারত। এই চাপের মধ্যে আছে
- তাদের নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান ( প্রয়োজনে ইন্স্যুরেন্স করা)
- কোন ক্ষতি হলে তাঁর আর্থিক দায় দায়িত্ব বহন
- দায়িত্ব পালনে ব্যর্থ, তাই ক্ষমতায় থাকার আর অধিকার নেই ব্লা ব্লা

কিন্তু বাস্তবতা হল, বাংলাদেশের বর্তমান সরকার যে কেবল ভারতের পছন্দের সরকার, তাই নয় - বরং সবদিক দিয়ে তাদের অনুগত এবং তাদের উপর নির্ভরশীল সরকার। তাই এক্ষেত্রে ভারতীয় সরকার যা বলবে, কোনরকম প্রতিবাদ না করে তা একবাক্যে মেনে নিতে হবে। কাজেই এ ধরণের সরকারকে ভারত যেসব হুকুম দিতে পারে, তা হলঃ
- কোলকাতা থেকে ঢাকা - এই পুরো রেলপথের নিরাপত্তার দায়িত্ব ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ন্যস্ত করা।
- এই রুটের আশপাশে যেখানে নিরাপত্তার হুমকী আছে, সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় বিশেষ অভিযান চালানো
- অন্যান্য রুটেও রেলের নাশকতা রোধে ভারত পর্যাপ্ত সহযোগিতা দিতে প্রস্তুত।

ভেবে দেখুন তো! এরকম প্রস্তাব ফিরিয়ে দেওয়া কি সম্ভব। বিএনপি-জামাতের সন্ত্রাসে সরকার এমনিতেই নাকানি চুবানির মধ্যে আছে। এর মধ্য ভারতের নাক গলানোর এই সুবর্ণ সুযোগ কি সরকার এমনি এমনি ছেড়ে দেব? তাই ভারত সরকার যদি এমন কোন প্রস্তাব দেয়, তবে সরকারের উচিত হবে সেই পেট্রোল বোমা হামলাকারীকে খুঁজে বের করে তাকে কোন রাষ্ট্রীয় পুরষ্কারে ভূষিত করা।

ভুল কিছু বললাম?
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

ছোট ব্যবসা, বড় আইডিয়া: প্রযুক্তি না নিলে পিছিয়ে পড়বেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩



বাংলাদেশে ছোট ও মাঝারি ব্যবসা (SMEs) মানেই হচ্ছে “চা খেতে খেতে বিজনেস প্ল্যান” - কিন্তু বাস্তবতা হলো, এখন শুধু চা আর আড্ডা দিয়ে ব্যবসা চলে না, দরকার প্রযুক্তির ব্যবহার।... ...বাকিটুকু পড়ুন

সন্তানকে দ্বীনদার হিসেবে গড়বেন যেভাবে

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৪৯

মুসলিম বাবা-মা হিসেবে কখন থেকে বাচ্চাকে ইসলাম সম্পর্কে ধারনা দিবো? এজ আর্লি এজ পসিবল।
মনে হতে পারে বাচ্চা বুঝবে না, কিন্তু ব্রেইন ঠিকই ক্যাচ করে নিবে।
একটা রাফ গাইডলাইন আছে এখানে বাচ্চার... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেল Last Afternoon

লিখেছেন তানভীর রাতুল, ১৮ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:০৫

এই পৃথিবীতে শেষ বিকেলে আমরা কেটে ফেলি দিনগুলো
আমাদের শরীর থেকে, আর গুনি সেই হৃদয়গুলো যা আমরা নিয়ে যাব
এবং যেগুলো যাব এখানে রেখে। সেই শেষ বিকেলে
আমরা কোনো কিছুকে বিদায় বলি না,... ...বাকিটুকু পড়ুন

×