somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিসিভারটা কানে তুলতেই নারী কণ্ঠ

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি-৩৪
তারেক আপনার ফোন। একজন সহকর্মী ফোনটা এগিয়ে দিলেন। রিসিভারটা কানে তুলতেই নারী কণ্ঠ। আমাকে কোনো নারীর অফিসে ফোন করার কথা নয়।
ওপাশ থেকে জিজ্ঞেস করলেন, আপনি কি, তারেক মোরতাজা? হ্যাঁ, বললাম। উত্তরে বললেন, আপনার সাথে আমি দেখা করতে চাই। বললাম, চলে আসেন। তার আগে আপনার পরিচয়টা জানা দরকার। বললেন, আমার নাম সীমা। ঠিক আছে, আসেন। বললেন, কোথায় আসবেন। জানালাম সারাদিন আমি বিশ্ববিদ্যালয়ে থাকি। বিশ্ববিদ্যালয়েই আসতে পারেন। বিকালে হলে অফিসে।
যথারীতি এক সকালে সীমা আসলো বিশ্ববিদ্যালয়ে। আমি টিএসটিতে ছিলাম। সেখানেই ওর সাথে দেখা। জানালেন ইডেনে পড়ে সে। রোকনের সিডি সম্পর্কে জানতেই তার আসা। সেখানে রোকনের সহযোগি হিসাবে একজনের নাম মানবজমিনে ছাপা হয়। ওই ছেলের সাথে সীমার অ্যাফেয়ার জাতীয় কিছু একটা ছিল। আমি খুবই আহত হলাম, আমার রিপোর্টের কারণে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়োগান্তক ঘটনা ঘটলো বলে।
তবে রোকনের যে সে সহযোগি এবং তারা প্রায় একসাথে চলাফেরা করতো, সেটি আমি নিশ্চিত হয়েই লিখেছি। ও এসেছিল মূলত এটি নিশ্চিত হতে। আমি আমার সোর্সকেও তার সাথে পরিচয় করিয়ে দিলাম। এতে করে তার যে ভুল ধারণা ছিল, সেটা থেকে মুক্তি মিলল।
বয়ফ্রেন্ডের সাথে ওর বিচ্ছেদ হলো।
আমার সাথে এখনো ওর যোগাযোগ আছে। সীমা অদ্ভূত মেয়ে। হুমায়ূন আহমেদের বিভিন্ন বই পড়ে সে। সে সাথে বইয়ের বিভিন্ন চরিত্র ওর ওপর প্রভাব পেলে। একবার ও উপন্যাস লিখবে বলে ঠিক করল। চেষ্টাও করেছিল। সেটি দেখার জন্য আমাকে দিয়েছিল। হয়নি সেভাবে। সোজা জানিয়ে দিলাম।
সীমা বিশ্ববিদ্যালয়ের মাঝে মধ্যে আসত, আমার সাথে ওর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। চিঠি লিখতেও পছন্দ করতো। আমিও লিখতাম। তবে সবখানে ওর একটা হতাশা ছিল। যদিও নিজেকে শক্ত মনোবলের অধিকারী বলে পরিচয় দিত। কিন্তু আসলে সে হতাশা তা চেপে রাখতে পারত না।
তবে সীমার যে দিকটা আমাকে মুগ্ধ করতো, সেটি হলো- কেউ কি পছন্দ করে, সেটি সে নিজে থেকে করতো। হয়ত প্রথম দিকে এটা কারো চোখে পড়ছে না, পরে পড়তো। পড়তেই হবে। আমি সাধারণত ইডেন কলেজের মেয়েদের এড়িয়ে চলতাম।
আমার সাথে যে সব তরুণীর পরিচয় আলাপ বা বন্ধুত্ব ছিল তার বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এর বাইরে বুয়েট ও ঢাকা মেডিকেল এবং সাহাবুদ্দিন মেডকেলের দু চারজনের সাথে আলাপ ছিল। ন্যাশনাল ইউনিভার্সিটি বলতে লাকী ছিল আমার একমাত্র ফ্রেন্ড। এখন একটি বিদেশি ব্যাংকে আছে।
সীমা ইডেনে পড়াটা ছেড়ে দিয়েছিল। আমার ধারণা আমি ইডেন পছন্দ করছি না বলে এমনটা করেছে। এ ধারণা ভুলও্ হতে পারে। তবে এটাকে সত্য ধরে নিয়ে আমার মনে হয়েছিল, ও প্রেমে পড়েছে্। কিন্তু না, সে ধারণা ভুল ছিল। বরাবরই আমরা ভালো বন্ধু ছিলাম। সব সময়। এখনো আছি। তবে এখন যোগাযোগটা কম হয়।
তবুও সীমা আমার ভালো বন্ধুদের একজন।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×