'ব্যাটা, মুরদ থাকে তো ধর শালাদের'
ওরা কী মানুষ। যারা মানুষ পোড়ায়?
প্রশ্নটা নিজেকে করে- আমিন রসূল
জীবিকার তাগিদে এই নগরে তার কাটছে দেড় যুগ
ঘরে সুন্দরী বউ, এলো চুলে শোয় পাশে, 'সোহাগি কতা কয়'
ভালো লাগেনা আমিনের!
চোখে ভাসে আগুনে পোড়া মানুষের মুখ, ঝলসে যাওয়া শরীর
নগরে এ মানুষ পোড়ানোর উৎসব কী নতুন (!)
মনে করার চেষ্টা করে আমিন
আগেও মানুষ পুড়িয়ে মেরেছে,
কারা? ওরা।
মানুষ পুড়িয়ে কয়লা বানায়!
আহারে মানুষ-
এখনো পুড়ছে মানুষ। কতজন হসপিটালে
কতজন করেছে পৃথিবীর মায়া ত্যাগ, বাঁচার আকুতি ছিল-
বাঁচানো গেলোনা তাদের
এভাবে আর কত?
সম্বাদিকদের ওপর আমিন রসূলের ক্ষেদ
পড়াশোনা জানা মানুষের ওপরও
খালি দোষারোপ!
হঠাৎ রিকশা ব্রেক করে পেছনে তাকায় আমিন-
বলে, 'ব্যাটা মুরদ থাকে তো ধর শালাদের।'
যারা মানুষ পোড়ায়, জীবন পোড়ায়, স্বপ্ন পোড়ায়-তাদের ধর
দণ্ড দে, পিষে মার এমন পিষাচদের
তারপর
হঠাৎ
থেমে যায় আমিন
বলে-
স্যার গরিবের রক্ত বেইচ্চা, মানুষ পোড়ায়া ক্ষমতার হাত বদল হয়।
বদলায় না কেবল রাজনীতির চরিত্র-
আফসোস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

