somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকা হলে মানুষের নিরাপত্তা দরকার হয়!

১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আরজ আলি মতবরের দর্শন লইয়া জগতে অনেক আলোচনা আছে। একদল তাকে অতিবজ্ঞানী দার্শনিক আরেক দল তাকে কম জ্ঞানী লোক বলেই গণ্য করেন। আমার কাছে তিনি প্রচলিত ধারণাকে প্রশ্নবানে বিদ্ধ করেছেন। সংস্কারের কথা বলেছেন। তবে আমি যেহেতু দার্শনিক নই। দর্শন বিদ্যার পাঠকও নই; তাই এ বিষয়ে আলাপ বাতুলতা মাত্র।

সাধারণ মানুষের জীবন দর্শন-সহজ সরল এবং তার নিজের মত করেই সাজানো বলে মনে লয়। আজ আবার সেটিই অনুভব করলাম।

অদ্য সক্কাল সোয়া ১০ টার দিকে কাওরান বাজারের সোনারগাঁ হোটেলের সামনে দিয়া রাস্তা পার অইতে গেলাম। পুলিশ পথ আগলে খাড়াইলো। ভিভিআইপি যাবে; তাই আদমদের খাড়া করায়া মজা লইতাছে।

ক্ষনিকের বিরতিতে কিছু জীবন দর্শন উপলব্ধি করালাম। পাশে একজন নারী; যিনি খেটে খাওয়া মানুষেরই প্রতিনিধি- 'বয়স আন্দাজ করলে চল্লিশ পেরিছে বলে মনে হয়। তার দর্শন- টাকা অইলে মানুষের নিরাপত্তা লাগে। তার কথা- আমার যদি ৫ কোটি টাকা থাকতো; তাইলে আমারো এ রহম নিরাপত্তা লাগতো।'

ভদ্র মহিলার ধারণা অনেক পক্ক- তিনি গাড়ি গুনছিলেন। সর্বমোট ১২ টি গাড়ি বহরে ছিল বলে গুনে শ্বাস নিলেন। বললেন, খালেদা জিয়া গেলো।

খালেদা জিয়া? দেশের প্রধানমন্ত্রী বলতে মনে হয়- উনি তাকেই চিনে থাকবেন। হালে যে শেখ হাসিনা দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীত্ব করছেন সেটি জানে না। আমার চোখ কপালে উঠবার জোগাড়। গেলো বছর পাঁচেকে যে হারে টিভির সম্প্রচারে আছে; তারপরেও এ রকম ভুল কেউ করে!

মহিলা আসলে পেটের তাগিদে অন্য সব খবর - তথ্য অধিকার পাননি বলে মনে লয়।

সাধারন মানুষের জীবন দর্শন মানে টাকা; টাকা হলে মানুষের নিরাপত্তা দরকার হয়: নিরাপত্তা দরকার হলে রাস্তা আটকে তারা গাড়ি বহর নিযে যান।

কেবল তাদেরই উন্নয়ন হয় না। কারণ তাদের উন্নতি করবেন বলে যারা কথা দেন তারা কথা রাখেন না। সেটা যে মোড়কেই তাদের সামনে রাজনীতি হাজির হোক না কেনো!


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×