somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রের নীতি নির্ধারকদের প্রতি একজন দলিত জনতার আর্জি

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনাব
সাধারণ ডায়েরি যে থানায় কোনো গুরুত্ব পায় না, এটা নিশ্চিতভাবেই আপনারা এখন উপলব্ধি করছেন। নইলে এত দিন ধরে নিখোঁজ তরুণরা 'জঙ্গি' হিসাবে আত্ম-প্রকাশ করছে। অথচ পুলিশের কাছে কোন তথ্য নেই। গোয়েন্দারা কানামাছি খেলছেন। এটা কীভাবে বিশ্বাস করি। বিডিআর বিদ্রোহের মত এক স্পর্শকাতর ঘটনার পরও গোয়েন্দাদের সামর্থ বাড়েনি । এটা বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ দরকার ছিল। তা করা হয়নি। সময় এখনো শেষ হয়নি, এখনো করা যেতে পারে।

নিখোঁজ বাংলাদেশে এক নৈমেত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সরকার ও বিরোধীদল দু'পক্ষ একে অন্যকে দোষারোপ করে যাচ্ছেন। কিন্তু একটি গুম, একটি নিখোঁজ, একটি খুন, একটি অপমৃত্যু-একটি পরিবারের জন্য কী দুঃসহ সময় নিয়ে আসে! মানবিক হৃদয় দিয়ে তা অনুভব করুন। মানুষকে মানুষ হিসাবে ভাবুন। মানুষকে হয়রানির করার কোনো অধিকার কারো আছে বলে আমি ব্যক্তিগতভাবেই মনে করি না।

জনাব
এ দেশে হয়রানি একটি উদ্ভাবনী বাণিজ্য। কোনো কিছু আরোপ করে এখানে মানুষ খুন করা একটা সাধারণ ঘটনা। এখানে সোশ্যাল মিডিয়ার পারদ উঁচুতে। গল্পবাজারে ছেড়েই আপনি মজা দেখতে পারবেন। বিচিমুক্ত লোকে দেশ ভরে গেছে। প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। তাই অপাত্রে বীর্যস্খলন ঘটাচ্ছে বহুন তরুণ-তরুণী। তাদের কাছে জ্ঞানের ভাণ্ডার নেই। ইতিহাসের নির্মোহ শিক্ষা নেই। দলীয় সংকর্ণীতা, পুঁজিবাদী সমাজব্যবস্থার বিকার আর মুহুর্তে চোখ উল্টানো স্বভাবের নাম ওরা দিয়েছে 'কর্পোরেট'। এখান থেকে বের হওয়ার উপায় আছে। তবে সে জন্য আগে আমাদেরই ঠিক হতে হবে, আমরা কি হতে চাই। আমরা কি একটি মানবিক রাষ্ট্র হতে চাই। নাকি একটি অমানবিক।

জনাব
ধর্ম নিয়ে শঙ্কায় থাকি। বক্তিগতভাবে আমি একজন পাপি মানুষ। কিন্তু প্রতিপালকের ওপর অবিচল আস্থা আমার আছে। তবে ধর্মকর্ম নিয়ে বিস্তর পড়াশোনার ইচ্ছা অনেকের। ভয়ে পড়তে পারেন না। কারণ রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী ক'দিন পর পর 'জিহাদি' বই উদ্ধার করে মানুষকে হয়রানি করে। খোঁজ নিয়ে দেখলাম, 'জিহাদি' বইয়ের সংজ্ঞা, নামধাম, তালিকা কোনোটাই আপনারা করেন নি। তাহলে 'জিহাদি' বই মানে কি দাঁড়ায়। জঙ্গি বানানোর উপকরণ। দয়া করে জিহাদি বইকে সংজ্ঞায়িত করুণ। একই সাথে তালিকা প্রকাশ করে ওই সব বই বাজেয়াপ্ত করুন এবং এর জন্য দণ্ড ঠিক করুন।তাহলে নিরীহ মানুষ দুুঃশ্চিন্তা মুক্ত থাকরার সুযোগ পাবে।

জনাব
আমি জানি, আপনাদের আবেগ আছে। প্রেম প্রীতি-ভালোবাসা আছে। আমরা তার আবেগ অনুভূতি ও ভালোবাসার প্রকাশটা দেখতে চাই। আশা করছি আপনাদের প্রীত সব ধরণের শঙ্কা উড়িয়ে নতুন এক দিগন্তের সূচনা করবে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×