somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে প্রেস কাউন্সিলের দরকার কি?

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহলে প্রেস কাউন্সিলের দরকার কি? আইন শৃঙ্খলা্ রক্ষাকারী বাহিনী বিভিন্ন আইনের ধারা উপধারা এবং নির্দেশ ধারায় সম্বাদিকদের তুলে নিতে পারলে, আমরা হাত তালিই দেই! দেবই তো, শালা- বাড় বেড়েছে-সাইজ করবো! সাইজ করার একটা মোক্ষম সুযোগ মিলেছে-- তাহলে সবাই মিলে দু চার ঘা মেরে দিই! এটাই এখানে রেওয়াজ।

তারপরেও ১৫ সদস্যের একটা প্রেস কাউন্সিল সরকার করে রেখেছে। একজন বিচারপতি এর চেয়ারম্যান। ১৯৮০ সালে প্রাতিষ্ঠানিকভাবে প্রেস কাউন্সিল খাড়া হইছে। এরপর এর কার্যক্রম চলছে। তবে তথ্য নিয়ে হেরফের ঠেকাতেই এর জন্ম হলেও এটাকে ঠিক পারফর্ম করতে দেখা যায় না।

দু'একটি ব্যতিক্রম ছাড়া।

সম্বাদিক নির্যাতন, হত্যা কিম্বা সম্বাদিকদের ভুল তথ্য পরিবেশন এ বঙ্গে-এশিয়ায় এবং বিশ্বে নতুন কোন ঘটনা নয়। আর সম্বাদিকতায় 'গুজব'কেও একটা খবর হিসাবে দেখা হয়। যদিও এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। কিন্তু এটা তো সত্য- ক্ষমতার বাইরে ও ভেতরের লোকদের জন্য সত্যটা দুইভাবে সমজে উপস্থাপতি হয়। আর সেটি করে থাকে- গণমাধ্যম। আদতে দায়হীন-মাধ্যম এটা।

তবুও আমি সম্বাদিকদের গ্রেপ্তার, হয়রানি, মারধর, খুন এবং মামলা দিয়ে ফাঁসিয়ে কারারুদ্ধ করার বিপক্ষে ছিলাম, আছি এবং থাকবো।
বলছিলাম প্রেস কাউন্সিলের কথা। প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে বলা হচ্ছে-- ''প্রেস কাউন্সিল একটি কোয়াসি জুডিশিয়াল বা আধা বিচারিক প্রতিষ্ঠান। প্রেস কাউন্সিল আইনের ১২নং ধারার বিধান অনুযায়ী সংবাদপত্রের বিরূদ্ধে দায়েরকৃত অভিযোগ সমূহের বিচারকার্য সম্পন্ন হয়ে থাকে। '

এখান থেকে স্পষ্ট গণমাধ্যম দ্বারা ক্ষতিগ্রস্থ ব্যক্তি আইনের আশ্রয় চাইতে পারবেন এবং প্রেস কাউন্সিল এর বিচার করবেন। কিন্তু আমরা কি দেখি?

বিম্পি জমাতের আমলে সম্ভবত তথ্য পাচারের অভিযোগে সালিম সামাদ, প্রিসিলা রাজকে গ্রেপ্তার ও রিমাণ্ড নেয়া হয়েছিল। আর খুলনা ও যশোরে খুন হয়েছিলেন বেশ কয়েকজন সম্বাদিক-সম্পাদক।

আম্লীগের আমলে খুন হয়েছে সাগর রুনিসহ বেশ কয়েকজন সম্বাদিক। আর গ্রেপ্তার হয়ে কারাগারেই আছনে- শফিক রেহমান, মাহমুদুর রহমান। ইটিভির মালিক সালাম, ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি শীর্ষ নিউজের সম্পাদক একরাম (এখন মুক্ত) গ্রেপ্তার হয়েছিলেন। সর্বশেষ বাংলা মেইলের তিনজনকে ধরলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ একটা গুজবের খবর। নিশ্চিতভাবে এটা গর্হিত কাজ। অন্যায়। কিন্তু একটা অন্যায়কে আরেনকটা ন্যায়হীন মাধ্যমে মোকাবেলা রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না।

আইন সবার জন্য সমান। এটা নিশ্চিত। সম্বাদিক বলে কেউ ছাড় পাবেন, তা মানি না। কিন্তু আইন প্রয়োগের জন্য রাষ্ট্র যে সব প্রতিষ্ঠানগড়েছে, সে সব প্রতিষ্ঠানকে উপেক্ষা করাটা কতটা সমীচীন , শুধু অধম আদমের এ প্রশ্নটা থাকলো!
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×