somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনন্য গল্প, অসাধারণ বয়নে ফিরোজা-কমল সমগ্র

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




''বাবা যখন চলে গেছেন (মারা গেছেন), সে সময় আমাদের উড়নচণ্ডী একটা ভাব ছিল... যে সময় আমি যখন গিটার বাজাতে পারতাম না, খুব ভাবটাব নিয়ে গিটার নিয়ে বসে থাকতাম। আমরা যখন শেখার চেষ্টা করছিলাম তখন যদি তাঁকে পেতাম তাহলে বেশ উপকার হতো ... '' বাবাকে নিয়ে হামিনের স্মৃতি চারণে আড্ডা জমে উঠলো।

হামিন আহমেদের সাথে যোগ করে ছোট ভাই শাফিন আহমেদ বলেন, '...আব্বার সাথে আরেকটা ইন্টারেকশন...আব্বা ক্রিকেটের প্রচণ্ড ভক্ত ছিলেন... মা'ও ক্রিকেট খেলার ভক্ত ছিলেন। জীবনের শেষের দিকেও ভালো খেলা হলে আম্মা টিভিতে সে খেলো দেখতেন ।'

এনটিভির ঈদ আয়োজনে 'গল্প শুধু গল্প নয়' তে এভাবেই বাবা কমল দাশগুপ্ত এবং মা ফিরোজা বেগমের স্মৃতি-কথা তুলে ধরেন শিল্পী হামিন আহমেদ ও শাফিন আহমেদ।

সাদিয়া আফরিন মল্লিকের সঞ্চালনায় ৯ সেপ্টেম্বর গল্প শুধু গল্প নয় এর শেষ পর্ব প্রচারিত হয়েছিল। শেষ পর্বে ছিলেন ফিরোজা বেগমের পরিবারের নতুন প্রজন্মের সদস্যরা। যারা মূলত তাঁর কাছেই গানের তালিম নিয়েছেন।

শাফিনের কথার শেষ হতে হতে সাদিয়া বললেন, আমরা এবার শাফিনের কণ্ঠে একটা গান শুনতে চাই। শাফিন গাইলেন ''.. তুমি কি এখন দেখিছো স্বপন...'' তার বাবারই সুর করা গানটি।

ফিরোজা বেগমের ভাই আনিস উদ দৌলার মেয়ে সুস্মিতার কাছে ফিরেন সঞ্চলক সাদিয়া আফরিন মল্লকি। যিনি নিজেও একজন নজরুল সঙ্গীত শিল্পী।
.. ফিরোজা বেগম আর্কাইভের কাজ করছ সুস্মিতা। আমরা এ বিষয়ে একটু জানতে চাইবো। ফিরোজা বেগম আর্কাইভের উদ্যোগ নেওয়ার জন্য সুস্মিতাকে অভিনন্দন জানিয়ে সাদিয়া আফরিন মল্লিক বলেন, ' সুস্মিতা বিষয়টা সম্পর্কে আমাদের একটু জানাও।'

সুস্মিতা আনিস বলছিলেন, '...ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ব্যবস্থা করা হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে... উনার যত গানের খাতা, উনার যত এলপি, উনার সব কিছু মিলিয়ে.. এটার জন্য একটা ওয়েবসাইট কনস্ট্রাকশন করা এবং ইউটিউবে ফিরোজা চ্যানেল করা.. যাতে উনার সব কিছু সুন্দর করে ঘুছিয়ে .. প্রটেক্ট করা সম্ভব হয়! সেই চেষ্টাটাই আমি করে যাচ্ছি। ''

ফিরোজা বেগমের আরেক ভাইয়ের মেয়ে রুবাবা দৌলা বলছিলেন '.. আমি ঠিক মত চর্চা করতে পারিনি। যে অনুশীলনটা ফুপুর কাছে দেখেছি... সেটা আমার ছিল না। তাই গান সেভাবে করা হয় না। '

তিনি জানালেন, ফিরোজা বেগম পরিবারের নতুন প্রজন্মের কাছে পরিচিত ছিলেন ' গানের ফুপু' হিসাবে।

'আমরা তাঁকে গানের ফুপু বলেই ডাকতাম' বলেন রুবাবা।
ছোট বেলায় কাজিনরা সবাই মিলে দল বেঁধে ফরিদপুরে যাওয়ার গল্পটাও বাদ যায়নি। সেখানে শাফিনদের নানা-নানী আর সুস্মিতা রুবাবাদের দাদা-দাদীর গল্পও উঠে এসেছে।

'ছোটবেলাতে আমরা সবাই ফরিদপুরে যেতাম ... ফরিদপুর মানে সারারাত গল্প... অনাথের আচার খেতে যাওয়া..' বলেন সুস্মিতা আনিস।

রুবাবার স্মৃতিতে '... দাদা-দাদী বলতেন তোমরা (কাজিনরা সবাই মিলে) গোল হয়ে ঘুরে ঘুরে সুরাটা মুখস্থ করো... একটা শব্দ দিতেন, বলতেন, যাও ডিকশনারি থেকে শব্দ বের করে আনো... এটাও ছিল খেলা... আমরা খুবই এনজয় করতাম''।

শাফিন আহমেদ জানালেন, “আব্বা-আম্মার দু'জনেরই জীবন কথা মামার কাছে তথ্য-পরম্পরাসহ রয়েছে। মসি উদ দৌলা.. মামা যেভাবে দিন তারিখ সহ আব্বা- আম্মার জীবন, সঙ্গীত কথা বলতে পারবেন ...এটা আর কেউ পারবেন না। ''

আলাপের ফাঁকে রুবাবা দৌলা গাইলেন... কমলদাশ গুপ্তের সুরে... 'এমনই বরষা ছিল সেদিন... মনে কি পড়ে প্রিয়...'

সঞ্চালক বলছিলেন, --'ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা...' গানটি একদিন টিভিতে হঠাৎ করেই তাঁর কানে এলো। গানটি যখন হচ্ছে, তখন আমি কান খাড়া করে শুনলাম কে এত সুন্দর করে গানটি গাইছেন। দেখলাম, তুমি (সুস্মিতা ) গাইছো। এ গানটি দিয়েও আমারও হাতে খড়ি...তুমি এত সুন্দর গাইলে আমি মুগ্ধ হয়ে শুনলাম।

অনুষ্ঠানের শেষ গানটি করে সুস্মিতা --- কাজী নজরুলের গান...' হে সজল শ্যাম ঘন দেয়া...''।।

অনুষ্ঠানটি দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করা যেতে পারে- Click This Link
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×