বিষয়টি নিশ্চিত! এবং অবধারিত---
সুখ এবং সংসার---একসাথে চলে না!
তবুও চালাতে চাইতে পারেন...
যে কেউ!
সে রকমই ব্যর্থ এক!
সময় যাকে টেনে নিয়েছে গহীন আঁধারে
আফসোসই এখন যার নিত্যসঙ্গী
জীবন বদলাতে নাকি নিজের অভ্যাস বদলালে চলে--
তাও হয়নি
শূণ্য! একা! নিঃস্ব এক।
নতুন বছর আসে
নতুন জীবনের হাতছানি
বাঁচতে বাঁচতে মরে যাওয়ার এক অনিবার্য বাস্তবতা
... সামনে এসে দাঁড়ায়
সময়.. যার সাথে সুতোয় বাধা জীবন চক্র
সে চক্রে আটকে গেছে বহু কিছু
ভাইবোন-স্বজন ছেড়ে সংসার নিগড়ে আটকে থাকা জীবনে
সূর্যটা ঢেকে চাঁদ জন্মায়
সেটি এখন আঁধারে আঁধারে
ঘোর অমানিশা...
জীবনে আলো নেই...আলোর হাতছানি মিথ্যা
ভালোবাসা নেই...ভালোবাসার বয়ান প্রতারণা।
!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


