somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল মনি
ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

...চয়

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ছোট জীবন অথচ জীবনের জন্য কত আয়োজন।পারী'র জন্মদিন ১৭ ডিসেম্বর অথচ নভেম্বর মাস আসার পর থেকে কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেই আছে,"এই জন্মদিনে আমার হীরা'র আংটি চাই ই চাই।দিতে হবে কিন্তু কোন ধুন-ফুন করলে চলবে না।"
অরূপ হাসে।সেই হাসি প্রকৃত হাসি নয় সেটা বোঝে না পারী।অরূপের হাসি অনেক কথা বলে!

পারী'র আজ জন্মদিন।ওকে হীরা'র আংটি কিনে দেয়া হয়েছে কিন্তু আংটিটা পারী'র পছন্দ হয়নি।মনে আছে স্কুলে ক্লাসের একটা মেয়ে অরূপের জন্মদিনের দিন অরূপকে একটা কাগজের হাঁস বানিয়ে বলেছিল"এটা শান্তির পাখি;তোমায় দিলাম।" কাগজের সেই হাঁসটা ডায়েরী'তে বন্দি হয়ে আছে আজও আছে।হারিয়ে যায়নি।সেদিন খুব খুশি হয়েছিল অরূপ।এখানকার সময়ে মানুষের খুশি কিনতে অনেক টাকা লাগে অথচ খুশি কেনার পরও মানুষ সুখী হয় না।

অরূপ সেদিন এসেছিল আমার অফিসে।কিছু টাকা ধার করতে।বয়সে আমার বেশ ছোট।তবে অবাক হয়েছিলাম কারণ যতদূর জানি অরূপ নিজেই বেশ বড় অংকের বেতন পায়।কম করে হলেও সত্তর হাজার টাকার কাছাকাছি।তবুও টাকার জন্য ধার করতে হচ্ছে।সত্যিই জীবনের সংজ্ঞা কখনো কখনো বদলে যায়।

সেদিন সন্ধ্যার পরে 'পাঠাও'তে কল করলাম।বাইক এল কিন্তু যিনি বাইকচালক তিনি আর কেউ নন,অরূপ।আমি অরূপকে দেখে হতভম্ব হলাম। ও অবশ্য একটু লজ্জা পেল।জানতে চাইলাম কী এমন হল যে বাইক চালাতে হচ্ছে 'পাঠাও'তে তাও আবার অফিসের পরে?

অরূপের বউ আমার ফেসবুকের ফ্রেন্ডলিস্টে আছে। ওর নাম পারী।এক মাস আগেও পারী'কে দেখেছি ঢাকার অভিজাত রেস্তোরাঁয় বন্ধু বান্ধবী দের ট্রিট দিতে।ফেসবুক প্রোফাইল এ দেখা যায় যথেষ্ট আধুনিক ও জাঁকজমকপূর্ণ জীবনযাপন করে।

অরূপ আমাকে জবাব দিয়েছিল-"আমি মাত্র একশত টাকা আয়ের এর জন্যে এক ঘণ্টা সময় ব্যয় করি ;আর আমার বউ একশত টাকা খরচ করতে একটা মিনিটও সময় নেয় না
বউ কে তো বদলা’তে তো পারবো না তাই নিজে পরিশ্রম করে মেকআপ করার চেষ্টা করি অন্তত 'পাঠাও'তে বাইক চালিয়ে নিজের দুপুরের খাবারের খরচ'টা যেন ওঠে!"



জীবনসঙ্গী ভালো না হলে -জীবন হবে নরকের ফ্লেভারযুক্ত।আপনার সামাজিকতা হয়ে উঠুক সাবলীল।লোক দেখানোর উদ্দেশ্য পরিহার করে আপনার সঙ্গীকে বুঝতে চেষ্টা করুন।মনে রাখুন -অপচয় কখনো আধুনিকতা নয়।
©রুবাইদা গুলশান
বিশেষ কৃতজ্ঞতা:এস.এম.সূচন আবদুল্লাহ
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×