দুনিয়াতে তারাই সুখী যারা নিরেট বোকা।
কেউ বকলে বুঝে না কাঁদতে হয়,ওরা বোঝে না কেউ তেল দিচ্ছে,ওরা বোঝে না কেউ ওদের সাথে মিথ্যা বলছে,ওরা বোঝে না কোনটা মানুষ অভিনয় করছে আর কোনটা সত্যি বলছে,ওরা বোঝে না কী করে মানুষ ঠকাতে হয়,ওরা বোঝেনা কোথায় হাসতে নেই,ওরা বোঝে না কী করে হাসি দিয়ে কান্না ঠেকাতে হয়,ওরা বোঝে না কী করে পাবলিক প্লেসে নিজের মতামত জানাতে, ওরা বোঝে না কী করে অনেক লোভী হয়ে উঠতে হয়,ওরা বোঝে না কী করে মানুষের বিপদে চোখ বন্ধ করে থাকতে হয়।
ওরা শুধু জানে মানুষকে বিশ্বাস করে,জীবনকে সহজ রেখে কীভাবে খুব অল্প কিছু নিয়ে সুখী হতে হয়!.
যারা বোকা মানুষ তারা চালাক মানুষদের দেখে হাসে কারণ তারা চালাক মানুষের চালাকি বুঝতে পারে কিন্তু ধরে না,
আর চালাক মানুষ যারা তারা সহজেই বোকা মানুষের ভুল ধরে, এটা ওটা বলে -আর মনে মনে খুশী হয় কিছু বলতে পেরেছে বলে!
আর যাই হোক বোকা মানুষ গুলো বড্ড সুখী,চাইলেই মানুষ চালাক থেকে বোকা হতে পারেনা।বোকা মানুষ হবার অনেক সুখ যারা সেই সুখটুকু নিতে পারে তারাই জানে এর স্বাদ কেমন।
চালাক মানুষের ধারণা শুধু-এ যুগে বোকা মানুষ চলে না।
তাদেরকেই বলছি বোকা মানুষগুলো যত বোকামি করুক না কেন এই মানুষগুলোকে আল্লাহ্ সাহায্য করেন।
আপনাদের চালাকি থেকে এরা টিকে থাকার লড়াইয়ে অবশেষে টিকে যায়,বেঁচে থাকে, বুক ভরে শ্বাস নেয়,হাসি মুখে মেনে নেয় -আর মনে মনে বলে এই বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ্।
©নীল রুবাইদা গুলশান মনি
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




