somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরকীয়ার শাস্তি কি!!!

১৭ ই জুন, ২০১১ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা একঃ

চানমিয়া, বিদেশে থাকেন, পরিবারের ভরণ-পোষনের জন্য বা পরিবারের প্রতি একান্ত দায়-বদ্ধতার জন্য, অথবা অন্য যেকোন কারণে বাধ্য হয়েই বিদেশে গেছেন। মাসে মাসে টাকা পাঠান, বউ/সন্তানের জন্য। বউ এদিকে তার একাকীত্ব দূর করার জন্য এই জন সেই জনের সাথে গল্প গুজব করে, পাছে অন্যদের কাছে সংকীর্ণমনা অপবাদ শুনতে হয় এই জন্য পরিবারের সবাই কোনরকম বাধা দেয়নি এই অবাধ আলাপ-চারিতায়। পেটের চাহিদা মেটার পর চ্যাঁটের চাহিদা শুরু হওয়ার এই প্রাকৃতিক নিয়ম তার উপর চেপে বসে। অবশেষে, শরীরের চাহিদা প্রকট আকার ধারণ করার কারণে তাদের একজনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের অন্য সদস্যরা তাদেরকে "ভাল বন্ধু" হিসেবেই জানে। চানমিয়ার পাঠানো টাকায় তারা দুজন বেশ আনন্দে-উৎফুল্লে আছেন, মাঝে-মাঝে একসাথেও থাকেন।
চানমিয়া চান তার বউকে বিদেশে নেবেন। প্রয়োজনীয় কাগজ-পত্র রেডি করে পাঠানো হয়। বিমানবন্দরে এসে ফ্লাইটের ঠিক আগ-মুহুর্তে চানমিয়ার স্ত্রী পুলিশকে ফোন করে বলে যে, তার বাবা তাকে জোর করে বিদেশে পাঠাচ্ছে, পাচার করার অভিযোগ করে নিজের বাবার এবং শশুরবাড়ীর বিরুদ্ধে। পুলিশ ঐ মেয়ের বাবা এবং চানমিয়ার আত্মীয়দেরকে গ্রেফতার করে। সে পুলিশ কাস্টডিতে থাকার পর ঐ প্রেমিকের সাথে আলাদা এক বাড়ীতে ওঠে।

ইহা পুরোপুরি সত্য ঘটনা, শুধু ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।

ঘটনা দুইঃ

আবার চানমিয়া, সে চাকুরী করে। তার ফোনে অনেকগুলো মেয়ের নাম্বার, রাত-বিরাতে ফোন আসে, সে গোপনে কথা বলে। বৌ এর অনুপস্থিতিতে মাঝে-মাঝে বাসায়ও নিয়ে আসে, এখানে-সেখানে বেড়াতে যায়, কেউ জানে না। তাদের মধ্যে অবৈধ সম্পর্ক স্থাপিত হয়।
বউ একদিন জেনে যায় সব, হাতে-নাতে ধরে ফেলে। ঘটনা ধামা-চাপা দিতে বউকে প্রেসার দিতে থাকে, এক পর্যায়ের বউকে পিটিয়ে রক্তাক্ত করে।

ইহাও সত্য ঘটনা, শুধু নামটা ছাড়া।

আমাদের সমাজে এইরকম বহু ঘটনা আছে। তো, উপরের প্রথম ঘটনায় আপনাদের রায় কি? উলটা নারী-নির্যাতন আইনেই ফেঁসে গেছেন মেয়ের বাবা আর স্বামীর পরিবার। উনারা সত্য প্রমাণ করে একদিন হয়তো ছাড়া পাবেন, কিন্তু ঐ মেয়ের পরকীয়ার বিচার কে করবে? মেয়েটা যে তার স্বামীর সাথে প্রতারণা করল তার কি হবে? সে যে তার স্বামীর টাকায় অন্যের সাথে আনন্দ-স্ফুর্তিতে মেতে থাকলো তার বিচার কি? দ্বিতীয় ক্ষেত্রে চানমিয়ার পরকীয়ার বিচার না হয়ে সে যে তার বউকে পেটালো এটার বিচার হবে নারী নির্যাতন আইনে। কিন্তু সে যে তার বউ এর সাথে প্রতারণা (পরকীয়া) করল তার বিচার হবে না, এমনকি এই পরকীয়ার বিচারের জন্য কোন আইনও নাই।

চারিত্রিক অবক্ষয়ের কারণ মানুষ ছিন্তাই/চাঁদাবাজী/খুন-খারাবি পর্যন্ত করে ফেলে, তার জন্য ফৌজদারী আইনে বিচারের ব্যবস্থা আছে। কিন্তু আরেক ধরণের চারিত্রিক অবক্ষয় আছে, যার জন্য মানুষ পরকীয়া/প্রতারণা করে, মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। এই জাতীয় কাজের জন্য বিচারের ব্যবস্থা/আইন নাই। কিন্তু এর জন্য সমাজের অনেক ক্ষতি হয়, নির্যাতন হয়, মারা যায়, আত্মহত্যা করে, যার বিচার করা যায় না। আপনাদের কি মনে হয় না যে, আমাদের দেশে সামাজিক আইন/আদালত/বিচার ব্যবস্থা বলে কিছু থাকা উচিৎ!!! মানুষের প্রতি মানুষের সম্মান/ভালবাসা/মূল্যবোধ যদি না থাকে, সেক্ষেত্রে আইন/বিচার করে এর প্রতিকার করা উচিৎ।

ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১১ ভোর ৪:৪১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×