নারী এবং পুরুষ একে অন্যের পরিপুরক, প্রতিদ্বন্দ্বী নয়। উভয়েই উভয়ের জায়গায় স্বতন্ত্র এবং সমানভাবে গুরুত্বপূর্ণ, ইউনিক। জগত চলছে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায়, নারী-পুরুষের মিলিত কাজ করার কারণেই সমাজ স্থিতিশীল। সংসার নামক এক স্বর্গীয় বন্ধন তৈরি হয়েছে নারী-পুরুষকে দিয়েই, পুরুষ বা নারী একা কখনোই সংসার/সমাজ তৈরি করতে পারে না। এই সমাজে ভালবাসা যেমন আছে, ঘৃণাও আছে। মানুষই ফেরেস্তার মত কাজ করে, আবার সেই মানুষই শয়তানের কাজ করে। কিন্তু সবশেষে আমরা মানুষ, নারী বা পুরুষ নই। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি অপরাধ করতে পারে, সেটাকে পার্টিকুলার নারী/পুরুষের বিরুদ্ধে অপরাধ বললে দুইটা পক্ষ তৈরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে, এই জাতীয় অপরাধীর বিচার অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
সাইদ রুমানার প্রতি যে অপরাধ করেছে সেটাকে যদি নারীর বিরুদ্ধে অপরাধ বলা হয় তাহলে সেটা মন্দ ধারণা, পরিণামে এর ফল সুখকর নয়। প্রেম-বিবাহ নিয়ে তাদের সম্পর্ক ১৩/১৪ বছরের। এর সুদীর্ঘ সময়ে তাদের মধ্যে ভালবাসা যেমন ছিল, খারাপ লাগাও তৈরি হয়েছে এখন। আপাতঃদৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি সাইদ অপরাধ করেছে, আসলে করেছেও তাই। কিন্তু ব্যাপারটা কি এমন যে, সাইদ ঘরে ঢুকলো আর তার রুমানার উপর ঝাঁপিয়ে পড়লো!!! ব্যাপারটা আসলে এত্ত সহজ নয়, এটা একটা জটিল সাংসারিক/পারিবারিক দ্বন্দ্ব, দুইটা ব্যক্তির দ্বন্দ্ব। একে নারী-পুরুষের দ্বন্দ্ব আখ্যায়িত করা ঠিক হবে না। একটা পারিবারিক দ্বন্দ্ব/কলহকে নারী-নির্যাতনের ধোঁয়া তুলে পুরুষ-বিদ্বেষ ছড়ানো ঠিক হবে না।
ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


