somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকাশকের_কথা

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুব জরুরী একটি মিটিং সেরে মাত্রই বের হয়েছি!
দীর্ঘক্ষণ কোন কল রিসিভ করতে পারিনি তাই ফোন বের করে শিমুলের সাথে একবার কথা বললাম! কল লিস্টে দেখলাম ইতিমধ্যে বেশ কয়েকজন ফোন করেছে। একে একে আমি আবার সবাইকে কল ব্যাক করলাম।
একটি নাম্বার ছিল আন নোন।
কল ব্যাক করার পর ফোন ধরে একটি মেয়ে কণ্ঠ বললো, আচ্ছা আপনি কি একজন লেখক?
আমি বললাম, হু
কি লিখেন?

আমি ভাবলাম এ আবার কে? ফোন করেছে আমাকে অথচ জানে না আমি কে? কি করি? কি লিখি।
যাইহোক তাকে একটু গম্ভীর কণ্ঠে জানালাম-

আমি একজন কবি!
ওহ আচ্ছা। সে খুবই খুশি। সাথে হেসে জানালো, আমিও লিখি।
তারপর কিছুটা থেমে আবার প্রশ্ন-
আপনার নাম কি?
আমি ভাবলাম, বেশ! ভালো বিপদ হল দেখি! আমাকে ফোন করে আমার নামই জানতে চায়? এসবের কী মানে!!
আমি ঠাণ্ডা স্বরে বললাম, নীলসাধু! ততোক্ষণে আমি হাল্কা বিরক্ত।
সে আবার এমার এই বুঝে না।
এ আবার কেমন নাম?
আমি তাকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম নী ল সা ধু!
মনে হচ্ছে সে ঠিক বুঝতেই পারছে না! কিছুক্ষণ পর তাকে বোঝানো গেলো আমার নাম।
আমি আসল আলাপে গেলাম। জিজ্ঞেস করলাম, আপনি কে? কাকে চাইছেন?
তখন জানা গেলো মুল কাহিনী-

সে একটি বইয়ে পড়েছে বই পড়ে ভালো লেগে যাবার পর কোন এক বইয়ের নায়িকা বই থেকে প্রকাশকের নাম্বার নিয়ে ফোন করে লেখকের সঙ্গে কথা বলেছিল এমন কিছু!
সে আমাদের এক রঙা এক ঘুড়ি প্রকাশনী হতে প্রকাশিত একটি বই পড়ে সেখানে আমার নাম্বার পেয়ে ফোন করেছে!
বইয়ে প্রকাশক হিসেবে আমার নাম্বারই দেয়া থাকে। এবং সেই গল্পের মতোই একজন লেখকের সঙ্গে কথা বলতে পেরে সে আনন্দিত!
সব শুনে আমি অবাক হলেও খুব একটা বিস্মিত হলাম না।
হুমায়ূন আহমেদ এর বই পড়ার ইফেক্ট! এদের কার মনে কি আসে। সে কি করতে চায় কে বলতে পারে? মজা পেলাম।
কিছুক্ষণ তার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। তাকে মেঘফুল এ লিখতে বললাম, ঘুড়ি গ্রুপের কাজে যোগ দিতে বললাম, যা আমি প্রায় সবসময়ই করি
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৩
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×