somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবেও কেউ চলে যেতে পারে! যায় বুঝি?

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এভাবেও কেউ চলে যেতে পারে! যায় বুঝি?
জানি না। আমি অতোশতোর খবর রাখি না বলে যুগের হাওয়াদের কথাও জানি না। তুমি ঝড় হয়ে এসেছিলে, দামাল হাওয়াদের ওড়াউড়ি শেষে কোন বাতাসের বাড়িতে লুকিয়ে গেলে বুঝিনি আমি।
এ ঘর ও ঘর
তুমিতো ছিলে না কোথাও
আমি বোকা সে সব খেয়াল না করে কতোদিন মিছেই খুঁজেছি। কতো শতো বছর এভাবে পার হয়েছে জানি না
একটা সময় আমি বুঝতে পারলাম তুমি আসলে নেই কোথাও।
চোখের অলিন্দে
জমিয়ে রাখা বিন্দু বিন্দু সুখের স্পর্শে
তুমি হয়তো ছিলে
কিন্তু সত্যি করে কোনোদিনই আমার পাশে আসোনি
কাছে বসোনি। তোমার চুলের গন্ধ পাইনি-
আমি খবর রাখিনি
আমার সবুজ বাগান
বেখেয়ালি নদীর জল উড়ে গেছে সারস
এভাবেও কেউ চলে যায়
বা যেতে পারে তা আমি ভাবিনি।
আমি যে খুব করে ডেকেছি তাও নয়
তবু যাপিত জীবনের রঙ্গে ঢঙ্গে তুমি কিভাবে জানি মিশে গিয়েছিলে
কথায় কথায় দুপুর
বিকাল পেরিয়ে মধ্যরাত
আমি আর তুমি
নতুন পুরাতন সুর বেসুরো গান
গল্প
এবং বিরহের অনন্ত অসীম পথে হেটে যাওয়া

এক আকাশের নীচে
আমরা দুজন দুই ভুবনের বাসিন্দা
একলা সুরে গান
একলা প্রাণ
এভাবেও কেউ চলে যেতে পারে
যায় বুঝি
জানি না


পোষ্টের ছবি
সামাজিক মাধ্যম হতে নেয়া
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরা ও সিহাহ সিত্তায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৬ আনআম, আয়াত নং ১৫৩ এর অনুবাদ-
১৫৩।আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

'দুই শুকর

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৫

'যাদের জ্বালায় বিশ্ব এখন
অশান্তিতে মুখর,
'লাল- শেতকায়' মানবরুপি
দুই বন্য শুকর।

বিশ্বের সব সূখী মানুষের
শত্রু যখন 'পুওর',
বন্ধুু'যে তার লেজপাকানো-
ঘাড়তেড়া দুই শুয়োর।

ডাস্টবিনের আবর্জনায়
ময়লা... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×