somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে পোষ্ট লিখলে অন্যের চোখের আরাম হয় ও পড়তে সুবিধা হয়

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ লেখালেখিরই জায়গা। মানুষ এখানে আসে লিখতে ও পড়তে। কিন্তু অনেক মজার লেখাই মানুষ শেষ পর্যন্ত পড়তে চায় না; বা আগ্রহ হারিয়ে ফেলে কেন এমন হয়?



যেহেতু অনলাইন দুনিয়ায় আয়-ইনকাম লেখা লেখির উপরেই অনেকটা নির্ভরশী, তাই এই বিষয়ে প্রচুর গবেষণা হয়েছে, হচ্ছে এবং হবে।

বর্তমানে readability score শব্দটি অনলাইনে যারা লেখালেখি করেন তাদের কাছে বেশ পরিচিত। স্বাভাবিক ভাবে এই স্কোর যত ভালো, পাঠকের চোখে লেখা তত শান্তিময় ও পড়তে সুবিধা হবে বলেই ধরা হয়।

আমি এখানে অল্প কিছু টিপস লিখছি; যেগুলি আশাকরি আপনার পোষ্টের readability score বাড়াতে সামান্য হলেও সাহায্য করবে।

১. বাক্য ছোট রাখুন। একটা বাক্যকে 'এবং'-'এবং' দিয়ে অনেক লম্বা না করে কয়েকটি বাক্যে ভেঙ্গে নিতে পারেন। এতে করে পাঠকের জন্য সুবিধা হয়।

২. সম্পূর্ণ লেখা সংক্ষিপ্ত করুন। একটা লেখা পড়তে যদি ২মিনিটের বেশী লেগে যায়, অধিকাংশ সময়ই পাঠাক তা গ্রহণ করে না। অনেকেই পড়তে পড়তে হঠাৎ থেমে যায় ও চলে যায়।

৩. প্রতি প‌্যারাগ্রাফ সংক্ষিপ্ত রাখুন। একটি প‌্যারাগ্রাফে ৪-৫টি বাক্য থাকা সমচীন। এর বেশী হয়ে গেলে মানুষের কাছে মনে হয় অনেক কিছু লেখা আছে।

৪. প্রতি প‌্যারাগ্রাফের মধ্যে অন্তত একটি করে ফাঁকা লাইন রাখুন। তাতে করে পাঠকের বুঝতে সুবিধা হবে।

৫. যেখানে লিখছেন, সেখানে যদি আপনার নিজের কন্ট্রোল থাকে, তাহলে প‌্যারাগ্রাফের লাইন হাইট ১.৫ রাখুন। এটি পাঠককে এক জায়গায় ঠাঁসা লেখার অভিজ্ঞতা থেকে রেহাই দিবে।

৬. হেডিং ব্যবহার করুন। একটা লেখায় যদি কয়েকটি পয়েন্টের ব্যাখ্যা থাকে, তাহলে কোন পয়েন্ট ব্য্াখ্যা করছেন সেটিকে দিয়ে একটি হেডিং লিখুন। তাতে করে পাঠকের বুঝতে সুবিধা হবে এখন কি নিয়ে কথা হচ্ছে।

৭. প্রচলিত শব্দ ব্যবহার করুন বেশী-বেশী। আপনি অনেক শব্দ জানতে পারেন, কিন্তু আপনার পাঠক তা নাও জানতে পারে। তাই প্রচলিত শব্দ ব্যবহার করাটাই সমচীন। কেউ যদি মনে করেন আমি লেখক, আমার যেভাবে সুবিধা সেভাবে লিখবো; তাহলে ভুল করছেন। ঐ সুবিধাটি আপনি নিজের ডায়েরীর জন্য রাখতে পারেন। পাঠকের কাজের মূল একটা বিষয়ই হচ্ছে পাঠকের অন্তরে/মস্তিস্কে পৌছানো।

৮. যদি কঠিন বা অপ্রচলিত শব্দ ব্যবহার করতেই হয়, তাহলে সেটার ব্যাখ্যা করুন। তাতে পাঠক নতুন শব্দ শিখবে আর আপনার লেখার প্রতি আগ্রহ বাড়বে।

৯. লেখায় প্রয়োজনে ছবি ব্যবহার করুন। ছবি সেখানেই রাখুন, যেখানে থাকলে পাঠাক সরাসরি লেখার সাথে ছবির সম্পর্ক করতে পারে।

১০. লেখার তথ্য ধারাবাহিক রাখুন। যেমন দেখুন, আমি যখন প‌্যারাগ্রাফের কথা বলেছি, ২/৩টা পয়েন্ট এক সাথে রেখেছি। প্রচলিত শব্দের কথা বলেছি, দুইটা পয়েন্ট এক সাথে লিখেছি। এভাবে একই বা কাছাকাছি বিষয় গুলি এক সাথে রাখুন।

আশাকরছি টিপস গুলি কারও কাজে দিবে। :-) হ্যাপি ব্লগিং!
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×