somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ন চাহিলে ন পাইবেন!

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোথাও পড়েছিলাম If you don't ask, you don't get! কথাটার খুব গভীর অর্থ আছে। যদিও অর্থ আপনাকেই বুঝে নিতে হবে।



এই কথারই ধারাবাহিকতায় কোন একটা ভিডিওতে টিপস দেখেছিলাম কিভাবে বিমানে বা যে কোন খানে একটু বাড়তি সুবিধা পাওয়া যায়।

ঐ লোকের কথা ছিলো কিছুটা নিচের মত।

ধরেন আপনি বিমানে কোথাও যাচ্ছেন। আপনার খুব পানির পিপাসা লেগেছে; কিন্তু আপনি লজ্জায় বিমান বালার কাছে জিজ্ঞাসা করতে পারছেন না যে ফ্রিতে পানি পাওয়া যাবে কি না। আপনি হয়ত ভাবছেন, ফ্রিতে চাইলে কি না কি মনে করবে।

উনার সাজেশন হচ্ছে; চেয়েই দেখেন; লজ্জার কিছু নাই। কারণ যদি লজ্জা পেতেও হয়, তো সমস্যা নাই। এই বিমান বালার সাথে আপনার আবার দেখা হবার সম্ভাবনা খুবই কম। দেখা হলেও সে মনে রাখবে এমন সম্ভাবনা খুবই কম। সে মনে রাখলেও লোকজনকে বলে বেড়ালেও, যাদের কাছে বলা হয়েছে তাদের সামনে আপনার পড়ার সম্ভাবনা আরও কম।

আমি নিজে কিছু বিষয়ে খুব ইন্ট্রোভার্ট টাইপের। কিছু বিষয়ে খুব বেশী এক্সট্রোভার্ট। ধরেন আমি রেষ্টুরেন্টে গিয়ে একটা জিনিষ অর্ডার করলাম, তারা অন্য কিছু দিয়ে দিলো। যদি দেখি দামটা তেমন পার্থক্য না; আমি কিছু বলতে পারি না। চুপচাপ খেয়ে চলে আসি।

তো, সেই আমি একবার উপরের কথায় উদ্বুদ্ধ হয়ে ২০১৯ সালের শেষ দিকে এক কাজ করে ফেললাম। নভেম্বরের ২২ অথবা ২৩ তারিখ ছিলো। এমিরাটসের বিমানে করে সৌদী ফিরছি। ঢাকা থেকে ছাড়ার পর যখন সিট বেল্ট সাইন উঠে গেলো, আমি উঠে গিয়ে একজন বিমান বালাকে জিজ্ঞাসা করলাম যে কোন ভাবে আমি অন্য খানে, সম্ভব হলে বিজনেস ক্লাসে বসতে পারি কি না।

আমি "না" শোনার জন্য প্রস্তুত ছিলাম। এমনকি বিমান বালা একটা তাচ্ছিল্যের হাসি দিবে তার জন্যও প্রস্তুত ছিলাম। এর পর ঐ বিমান বালা অন্য বিমান বালার কানে কানে আমাকে দেখিয়ে গল্প বলবে সেটার জন্যও প্রস্তুত ছিলাম। প্রস্তুত ছিলাম না তার "একটু দাড়াও, আমি দেখছি" এবং কিছুক্ষণ পর এসে "বিজনেস ক্লাসে একটা সিট দেওয়া যাবে, ব্যাগ নিয়ে চলে আসো" শোনার জন্য!

ঐ একবারই এমনটা করেছিলাম। তারপর আর করিনি। সংকোচ লাগে। তবে এখনও মনে পড়ে ঐ একবারের কথা।

আর একবারের কথা বলি। আমাদের অফিসে নতুন ল্যাপটপ দেওয়া শুরু হয়েছে। আমি একদম নতুন জয়েন করেছি মাত্র। প্রথম চালানের প্রথম ল্যাপটপই আমি পাই! অফিসের অন্যেরা তখনও পায়নি। সবারটা চ্যানেলে আছে; আস্তে আস্তে আসবে।

প্রথম দুই মাস কাজ করবার পর বসকে জিজ্ঞাসা করলাম, ল্যাপটপের সাথে একটা ডকিং স্টেশন পাওয়া যাবে কি না। বস চোখ বড় বড় করে তাকিয়ে বললো, অন্য সবাইতো ডকিং স্টেশন ছাড়া কাজ করছে; তোমার লাগবে কেন? পুরাই কুচকে গেলাম। পরের দুইমাস কোন শব্দ করি নি।

এবার আইটির লোককে জিজ্ঞাসা করলাম। সে বললো ডকিং কেনার কথা কোথাও সে পায়নি। আগের মডেলের ল্যাপটপের সাথে ডকিং স্টেশন ছিলো; নতুনটার সাথে নাই।

তৃতীয় ট্রাই করলাম আমাদের অফিসের সোশ্যাল মিডিয়ায়। পোষ্ট করলাম এমন ভাব করে যেন সবাই ডকিং স্টেশন পাচ্ছে। তো কে কোনটা ব্যবহার করছে তা জানতে চেয়ে পোষ্ট করলাম। প্রায় ৪০টা দেশ থেকে ৭০/৮০জন কমেন্টে মডেল নম্বর লিখলো।

আমি সেই পেজ এর লিংক আমার বস এবং আইটি ম্যানেজারকে দিয়ে পাঠালাম। ৭দিনের মধ্যে ডকিং স্টেশন হাজির।

--------------------------

চাইতে আমরা অনেকই লজ্জা পাই। তবে কথা হচ্ছে If you don't ask, you don't get........... লজ্জা সাময়িক, পাওয়াটাই স্থায়ী।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১:০২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×