somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চরম কার্যকর একটি মার্কেটিং পদ্ধতি!

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্রেতাকে আকৃষ্ট করতে ব্যবসায়ীরা নানান কর্মকান্ড করেন। কখনও ছাড় দেওয়া, কখনও গিফট দেওয়া, কখনও বাড়তি কিছু দেওয়া ইত্যাদি ইত্যাদি।



কিন্তু আপনি জানেন কি, দাম বাড়ানোটাও মার্কেটিং এর একটা পদ্ধতি!

মূল লেখায় যাওয়ার আগে একটা উদাহরণ দেই। বেশ আগের কথা। তখন ডেটলের সাবানের দাম খুব সম্ভবত ৮ অথবা ১০ টাকা ছিলো। ধরে নেই ১০টাকাই ছিলো।

হঠাৎ একদিন বিজ্ঞাপন দেখি যে এখন ডেটল সাবান ২টাকা কমে ১০ টাকায় পাওয়া যাচ্ছে! ঘটনা কি রে বাবা? দাম তো ১০টাকাই ছিলো। পরে বুঝতে পারলাম, তারা মূলত দাম বাড়িয়ে ১২টাকা করেছে। কিন্তু সেটাতো আর ঢাক ঢোল পিটিয়ে বলা যায় না। তাই তারা আবার বাড়ানো দাম থেকে ২টাকা কমিয়ে সেটার প্রচারণা করছে; অফার শেষ হলেই দাম ১২টাকা হয়ে যাবে। বিশ্বাস করেন, এই পদ্ধতিতে দাম বাড়ালে কাজ হয়! ক্রেতা ভালোই কিনে!

যাই হোক, মূল যে পদ্ধতি নিয়ে কথা বলবো, উপরের উদাহরণ মূলত সেই পদ্ধতি ফলো করা না। তাহলে সেই পদ্ধতিটি বলি, উদাহরণ দিয়েই বলি।

২০১৯ এর শেষ ও ২০২০ সালের শুরুর কথা। স্যামস্যাং এর গ্যালাক্সি এস১০ সেট এর দাম এর আগে সৌদী আরবে প্রায় ২,৫০০ রিয়াল ছিলো। হঠাৎই তারা দুই সপ্তাহের জন্য ছাড় দিলো। দাম ১,৯৯৯ রিয়াল। বেশ অনেকেই হুড়মুড়িয়ে কিনলো। আমি আর আমার ম্যানেজার, দুজনেরই এস১০ সিরিজের ফোনের দিকে আগ্রহ ছিলো। আমার ম্যানেজারের এস১০ প্লাস; আর আমার শুধু এস১০।

আমার ম্যানেজার বললো যে দু-সপ্তাহ পরে দেখবা আবার অফারের মেয়াদ বাড়াবে। আমি হেসে মাথা নাড়িয়ে বললাম, খুব সম্ভবত সেটা হবে না। হলে বোকামী হবে।

কেন?

দাম কমে গেছে; এই বিষয় সবার মাথায় থাকবে। অনেকেই তখন আরও কমে ব্যবহৃত সেট কেনার চেষ্টা করবে। আর দাম তো কমেছেই, সেই গা ছাড়া ভাবটা চলে আসবে। তাই আমার ধারণা তারা দু সপ্তাহ পরে আবার দাম বাড়িয়ে দিবে। ১/২ মাস বেশী দামেই রাখবে, তারপর আবার দাম কমাবে। আর যেই না দাম কমবে, অনেকেই হুড়মুড় করে পড়বে কম দামে কেনার জন্য; কারণ তারা মনে করবে এই অফারও শেষ হয়ে যাবে, এবং তারপর দাম বাড়তে পারে। এরপর আর দাম কমবে না, হঠাৎই বড় বড় সপ ও ওয়েব সাইট থেকে এইটা হাওয়াই হয়ে যাবে।

আমি আমার ম্যানেজারকে তখনই বলেছিলাম, যদিও আমি জানি যে কম দামে বেশ অনেকদিন থাকবে; তারপরও আমি নিজেই আবার দাম কমলে হুড়মুড়িয়ে গিয়েই কিনবো!

দেখা গেলো সত্যি সত্যি দাম বেড়ে গেলো দু-সপ্তাহ পরে। এরপর পুরা আড়াই মাস পরে যেদিন সবার স্যালারী ঢুকে (সৌদীতে সাধারণত মাসের ২৬/২৭ তারিখ বেতন হয়) সেদিনই দাম কমে গেলো। আমি ফেব্রুয়ারীর ১তারিখে গেলাম কিনতে, পুরা দোকানের ৯৫% ভিড় ঐ ফোনের বুথের সামনে!


--------------------

আপনার কোন পণ্যের যদি ভালো চাহিদা থাকে; আর আপনি হঠাৎই বিক্রি বাড়াতে চান; এই পদ্ধতি কাজ করে। তবে প্রোডাক্ট যদি জনপ্রিয় না হয়, তাহলে এটা কাজ করার সম্ভবনা কম।

---------------------

দেশে থাকতে আমার একটা প্রোডাক্টে প্রথম উদাহরণে বলা কাজটি করেছিলাম; এবং সেটি কাজও করেছিলো।

---------------------

বহুদিন থেকে ভাবছিলাম যে একটা কিন্ডেল কিনবো। বই পড়বার জন্য। দাম ২৬৯ এ ঠেকে ছিলো। গত এপ্রিলের শুরুতে দাম হঠাৎই ৩৯৯ এ গিয়ে দাড়িয়ে ছিলো। আজকে এবং আগামীকাল এমাজন প্রাইম ডে। আজকে দেখি দাম ১৯৯ করে দিয়েছে। কিনবো কিনা ভাবছি। আগামীকালের পর দাম আবার ২৬৯ হবার কথা। হয়ত কিছুদিন ৩৯৯ এ থেকে আবার ২৬৯ এ নেমে আসবে, বা কিঞ্চিত কমবে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×