somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঁচ নগরীতে বায়ু দূষণ ও যানজট রোধে প্রকল্প

০৬ ই মে, ২০০৯ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীসহ পাঁচ বড় শহরে বায়ু দূষণ রোধ এবং যানজট নিরসনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রায় ৪৮৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে 'নির্মল বায়ু ও টেকসই পরিবেশ' নামের এ উন্নয়ন প্রকল্পটি অনুমোদন করা হয়।

প্রকল্পের কার্যপত্রে বলা হয়, দেশের চার সিটি করপোরেশন (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল) এবং বগুড়া শহরের বায়ুমান ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, যানবাহন চলাচল ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যানজট নিরসন এবং ইট ভাটার নির্গমন ব্যবস্থাপনা, বাসরুট নেটওয়ার্ক যুক্তিযুক্তকরণ, পরিবহন কম্পোনেন্টের দক্ষতা উন্নয়ন ও কারিগরি সহায়তা দেওয়াই প্রকল্পের মূল উদ্দেশ্য।

প্রকল্পটিতে বিশ্বব্যাংক সাহায্য হিসেবে দেবে ৪২৫ কোটি ১১ লাখ টাকা। বাকি ৬১ কোটি ৯৫ লাখ টাকা দেবে সরকার।

এ বছরের জুলাই-এ শুরু করে ২০১৪ সালের জুন মাস নাগাদ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৈঠক শেষে প্রকল্পটি অনুমোদনের কথা সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।

প্রকল্পের কার্যপত্রে বলা হয়, বিশ্বব্যাংকের সহায়তায় 'এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্প' ২০০৮ সালে শেষ হয়েছে। এ প্রকল্পের আওতায় বায়ু দূষণের মান নির্ণয় করা সম্ভব হয়।

এ ছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় ২০০৬ সালে শেষ হওয়া ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় পাবলিক পরিবহন ব্যবস্থার উন্নয়নসহ সিএনজি চালিত থ্রি-হুইলার চালু করা হয়েছে বলে জানিয়ে এতে বলা হয়, এ দুটি প্রকল্পের 'ফলো-আপ' হিসেবে 'নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ' প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় বায়ুমান ব্যবস্থাপনার জন্য দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বায়ুমান সেল গঠন, বায়ুমান পরিবীক্ষণ, উপাত্ত বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন এবং বর্জ্য নির্গমন হ্্রাসকরণ সংক্রান্ত মান নির্ধারণ, নিয়ন্ত্রণ ও বিধির প্রয়োগ করা হবে।

ইট ভাটার দূষণ নির্গমন ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক আইন প্রণয়ন এবং কি ধরনের নিয়ন্ত্রণমূলক কার্যক্রম হাতে নেওয়া যায় সে ব্যাপারে প্রতিবেদন তৈরি করা হবে।

যানবাহন চলাচল এবং পথচারীদের সচলতা বৃদ্ধির জন্য সাইড ওয়াক, আনুষঙ্গিক সড়ক উন্নয়ন ও নিরাপদ সচলতা বিষয়ক প্রচারাভিযান চালানো হবে।

ঢাকা শহরের ৪১টি ট্রাফিক ইন্টারসেকশনের উন্নয়নে সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন এবং পার্কিং কৌশল নির্ধারণে সমীক্ষা চালানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/টিআর/২১৪৫ ঘ.
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×