গত ২৯শে সেপ্টেম্বর শনিবার মেট্রো ওয়াশিংটনের গানস্টন কমিউনিটি সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ম্যারীল্যান্ডের জার্মান টাউনে বাংলা স্কুলের শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভোলোপমেন্ট ইঙ্ক (বিসিসিডিআই) এর পরিচালনায় এটা বাংলা স্কুলের দ্বিতীয় শাখা। স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের উপ প্রধান শেখ মোহাম্মদ বেলাল। এই সময় উপস্থিত ছিলেন দূতাবাসের আবাসিক প্রধান জুলকার নাইন।
বিসিসিডিআই এর সভাপতি ইনাম হকের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। বাংলা স্কুলের ভার্জিনিয়া শাখার শিক্ষিকা আতিয়া মাহাজাবীন নীতুর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভার্জিনিয়া বাংলা স্কুলের শিক্ষিকা ডঃ শামীমা আক্তার ডেইজী এবং সদ্য প্রতিষ্ঠিত ম্যারীল্যান্ড বাংলা স্কুলের শিক্ষিকা মেরিনা রহমান ঝিমলী।
অনুষ্ঠানে বাংলা স্কুলের ছাত্র ইরতিজা দেলোয়ার আদরের বিসিসিডিআই এবং বাংলা স্কুলের উপরে নির্মিত স্লাইড শো প্রদর্শন করা হয় এবং বাংলা স্কুলের মিউজিক ক্লাবের ছাত্র-ছাত্রীরা আগত অতিথিদের সন্মানে সংগীত পরিবেশন করে। প্রধান অতিথির বক্তব্যে জনাব বেলাল প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা এবং বাংলা সাংষ্কৃতি চর্চা ও বিকাশে বিসিসিডিআই এর উদ্যোগ এবং কার্যক্রমের প্রশংসা করেন এবং দুতাবাসের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। সংগঠনের সাধারণ সম্পাদক সিব্বির আহমেদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।