somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শামসুল হকের পর আব্দুল জলিল

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বীয় দলকর্তৃক ‘মানসিক ভারসাম্যহীন’ আখ্যায়িত হলেন। গত ৩ অক্টোবর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে প্রেস ব্রিফিং-এ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন- “ভারসাম্যহীন কোনো লোকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া যায় না। তারপরও ভবিষ্যতে এরকম বক্তব্য দেয়া হলে তার প্রমানাদি সংগ্রহ করে ব্যবস্থা নেয়া হবে।’’ পত্রিকার খবরে বলা হয়েছে, নির্বাহী কমিটির সভায় আব্দুল জলিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি ওঠে। এ সময় দলের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জলিলের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেয়া হবে।

অতি সম্প্রতি আব্দুল জলিল দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। লন্ডনে অবস্থান করে তিনি নেত্রী ও দল সম্পর্কে কিছু মন্তব্য করে যুগপৎ আলোচনার বিষয়বস্তু এবং দলের নেতা-কর্মীদের একাংশের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। আব্দুল জলিলের অপরাধ হলো, তিনি গত বছরের ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের গোমর ফাঁক করে দিয়েছেন। যে বিষয়টি সচেতন অনেকের জানা ছিলো এবং দেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করতেন, আব্দুল জলিল সে বিষয়টি খোলাসা করেছেন মাত্র। কাজটি করে তিনি ধন্যবাদ পাবার মতো কাজ করেছেন, এ কথা অনেকেই বলেছেন। তবে, এটাও সত্যি যে, নীল নকশার নির্বাচনে আধা সামরিক জান্তা সরকারের কাছ থেকে বিজয়ের সনদ হাতিয়ে নেয়ার পর তিনি যদি বঞ্চিত না হতেন, তাহলে হয়তো এই নিরেট সত্য তার মুখ থেকে নিঃসৃত হতো না।

গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে জিতেছে, কারা কারা এই জেতার পেছনে ‘চক্রবদ্ধ’ হয়েছিলো, আব্দুল জলিলের তা ভালোভাবেই জানা থাকার কথা। কেননা, তিনি সে সময় দলটির সাধারণ সম্পাদক ছিলেন। দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকারের সঙ্গে সকল গোপন-প্রকাশ্য সমঝোতা-আঁতাত প্রক্রিয়ায় তিনি সংশ্লিষ্ট ছিলেন। খুব কাছ থেকে তিনি একটি নির্বাচনের জালিয়াতি শুধু প্রত্যক্ষই করেননি, ওই জালিয়াতি কারবারের একজন সক্রিয় পার্টনারও ছিলেন। সে কারণেই ওই নির্বাচন প্রক্রিয়ার মঞ্চে ও নেপথ্যে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনার তিনি প্রধান সাক্ষীও বটে। সেই তিনি যখন নির্বাচনে ‘সাগরচুরির’ কাহিনী প্রকাশ করে দেন- তখন তা সহজেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। আর এখানেই আওয়ামী লীগের গাত্রদাহের প্রধান কারণ নিহিত।

ফখরুদ্দীন-মহিউদ্দিনের জরুরি সরকারের সঙ্গে আওয়ামী লীগের প্রেমের সম্পর্কের বিষয়টি কারোরই অজানা ছিল না। কোন্ সমঝোতায় তারা ওই সরকারকে সমর্থনের ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলো সেটাও অজানা থাকার কথা নয় কারো। জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করে দিয়ে এদেশে আধিপত্যবাদী শক্তির শিখণ্ডি সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র-চক্রান্ত দীর্ঘদিনের। দেশী-বিদেশী সে চক্রান্ত যখন সাফল্যের মুখ দেখলো, তখনই স্বরূপে আত্মপ্রকাশ করলো আওয়ামী লীগ। ফখরুদ্দীনের সরকারকে নিজেদের আন্দোলনের ফসল হিসেবে সগর্বে ঘোষণা করে শেখ হাসিনা শুরুতেই বুঝিয়ে দিয়েছিলেন যে, দেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রে তিনি এবং তার দলও অংশীদার।

এ অংশীদারিত্ব অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। কেননা, দেশাত্মবোধের চেয়ে দলীয় এবং ব্যক্তিস্বার্থ যাদের কাছে বড়ো, এরা যে কোনো সময় যে কোনো ভূমিকায় নামতে পারে। বিদেশী অপশক্তির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করতে এদের বিবেকেও যেমন বাধে না, তেমনি লজ্জাও করে না। ‘কানে গুঁজেছি তুলো, আর পিঠে বেঁধেছি কুলো’- নীতিকে অবলম্বন করে এরা আপন মনে প্রভুর নির্দেশ পালন করে যায়। সমালোচনা, নিন্দা এদের গায়ে লাগে না।

সে যা হোক, কথা শুরু করেছিলাম আব্দুল জলিলকে নিয়ে। কথায় কথা ওঠে। তাই ভিন্ন প্রসঙ্গের দিকে ধাবিত হতে শুরু করেছিলাম। আবার গোড়ার কথায় ফিরে আসি। একজন মানুষকে ‘ভারসাম্যহীন’ হিসেবে ঘোষণা করতে পারে শুধুমাত্র চিকিৎসক। মনোরোগ বিশেষজ্ঞরাই পরীক্ষা-নিরীক্ষার পর বলে দিতে পারেন লোকটি সুস্থ না মানসিক রোগী। আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটি মানসিক রোগ বিশেষজ্ঞ দ্বারা পরিপূর্ণ কীনা আমাদের জানা নেই। দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের উদ্ধৃতিও দেননি এ বিষয়ে। সে হিসেবে আমরা ধরে নিতে পারি তিনি নিজ দায়িত্বেই ঘোষণাটি দিয়েছেন।
আব্দুল জলিল প্রকৃতই মানসিক ভারসাম্যহীন কিনা আমরা জানি না। তার উত্তরসূরি তাকে যে অবিধায় অভিহিত করেছে সে সম্পর্কে তার প্রতিক্রিয়াও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যেহেতু সৈয়দ আশরাফ দলের সাধারণ সম্পাদক হিসেবে দলের প্রবীণ একজন নেতাকে মানসিক ভারসাম্যহীন বলে ঘোষণা করেছেন, তাহলে আমরা ধরে নিতে পারি এটা তাদের দলীয় সিদ্ধান্ত। এখন আব্দুল জলিলের এই কথিত ‘ভারসাম্যহীনতা’র বিষয়টি প্রমাণ করার দায়িত্বও তাদের।

সৈয়দ আশরাফের এই তথ্য আমাদেরকে ভাবিয়ে তুলেছে। কেননা, জনাব আব্দুল জলিল সাধারণ কোনো ব্যক্তি নন। আওয়ামী লীগের মতো একটি বড় মাপের রাজনৈতিক দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তিনি। একজন মানসিক রোগী একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের কোনো পদে থাকতে পারেন কি না সে প্রশ্নও উঠেছে। সাধারণত রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে সদস্যপদ প্রাপ্তি ও সদস্যপদ হারানোর বিধান উল্লেখ থাকে। তাতে উন্মাদ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সদস্যপদ পাবার যোগ্য নন বলে উল্লেখ থাকে। আওয়ামী লীগের গঠনতন্ত্রেও সেরকমই হয়তো উল্লেখ আছে। সে হিসেবে আওয়ামী লীগ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দলের সদস্য রাখবে কোন যুক্তিতে, তাও ভেবে দেখা দরকার।

সবচেয়ে বড়ো কথা, আমাদের জাতীয় সংসদের সদস্য হবার ক্ষেত্রে মানসিক সুস্থতা একটি অন্যতম পূর্ব শর্ত। মানসিকভাবে অসুস্থ অর্থাৎ ভারসাম্যহীন কোনো ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হতে পারবেন না। এখন আব্দুল জলিলকে মনোনয়নকারী দলই যেহেতু আনুষ্ঠানিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ঘোষণা করেছে, সেহেতু বিষয়টি নির্বাচন কমিশনের আমলে নেয়া দরকার। তাদেরকে এ তথ্যের সত্যাসত্য যাচাই করতে হবে। যদি সত্যি প্রমাণিত হয় আব্দুল জলিল মানসিক ভারসাম্যহীন, তাহলে তার সংসদ সদস্যপদ খারিজ করে দিতে হবে। দেশের সংবিধান অনুযায়ীই এ ব্যবস্থা নির্বাচন কমিশনকে নিতে হবে।
আব্দুল জলিল এখন আওয়ামী লীগের গলার কাঁটায় পরিণত হয়েছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অথচ এই আব্দুল জলিলই এক সময় তাদের গলার মালা ছিলেন। তখন আব্দুল জলিলের কথায় মধু ঝরতো! আর এখন হয়েছে তা তেতো। মনে পড়ে ২০০৫ সালে এই আব্দুল জলিল যখন ৩০ এপ্রিলের ‘ডেডলাইন’ ঘোষণা করে ‘ট্রাম্পকার্ড’ ছাড়ার কথা বলেছিলেন- এই আওয়ামী শিবিরেই তখন বয়ে গিয়েছিলো আনন্দের বন্যা। আওয়ামী লীগ নেতা-কর্মীদের তখন ‘জলিল ভাই’কে মাথায় তুলে নাচার অবস্থা। ৩০ এপ্রিলের ‘ট্রাম্পকার্ড’ মিশন যখন ফেল মারলো, তখনই অনেকে আব্দুল জলিলের মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সে সময় যদি জলিল সাহেবের স্বাস্থ্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা দেয়া হতো, তাহলে হয়তো আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না।

আব্দুল জলিলের আজকের অবস্থা দেখে আওয়ামী লীগের আরেকজন সাবেক সাধারণ সম্পাদকের কথা অনেকেরই মনে পড়ে থাকবে। তিনি টাঙ্গাইলের শামসুল হক। অত্যন্ত মেধাবী ও দক্ষ এই নেতা ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তার পদটি দখল করার জন্য সে সময় একটি চক্র কিভাবে তাকে দল থেকে বিতাড়িত এবং পাগল বানিয়ে ছেড়েছিলো সে ইতিহাস এদেশের কমবেশী সবারই জানা। সম্প্রতি মরহুম শামসুল হকের কবর আবিষ্কৃত হয়েছে, প্রকাশিত হয়েছে নানান তথ্য। তাকে পাগল বানানোর নেপথ্যে যারা ছিলেন- আজ আব্দুল জলিলকে মানসিক ভারসাম্যহীন ঘোষণার পেছনে তাদেরই উত্তরসূরিরা কুশীলবের ভূমিকা পালন করছে। আমার মতো অনেকেই চিন্তিত- আব্দুল জলিলকেও শেষ পর্যন্ত শামসুল হকের ভাগ্য বরণ করতে হয় কিনা। কারণ, আওয়ামী লীগ সেই দল- যা প্রয়োজনে কাউকে কোলে টেনে নেয়, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে ছেঁড়া ন্যাকড়ার মতো ছুঁড়ে ফেলে দেয়।

দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে আব্দুল জলিল নাটকের শেষ অংকের শেষ দৃশ্যটি দেখার জন্য।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×